Friday, June 26, 2026

থানার ঢুকে পুলিশকে কুকথা-হুমকি নওশাদের, পাল্টা জবাব SDPO-র

Date:

Share post:

পুলিশ আধিকারিকের সঙ্গে অভব্য ব্যবহার। শাসন থানায় ঢুকে পুলিশকে রীতিমতো হুমকি দিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি (Naoshad Siddiqi)। বৃহস্পতিবার, এলাকায় দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে ISF ও বিরোধীদের মধ্যে বচসা বাধে। জলগড়ায় থানা পর্যন্ত। এর পরেই পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে থানায় ঢুকে পুলিশ (Police) আধিকারিকদের সঙ্গে অভব্য ব্যবহার ও কুকথা বলতে শোনা যায় আইএসএফ নেতাকে। ঘটনার জেরে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।

বসিরহাটের নির্বাচনী প্রচারের জন্য জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে সব দল। এদিন, শাসনে আইএসএফের সভা করার কথা। সেই কারণে খড়িবাড়ি বাজারে পোস্টার ও পতাকা লাগাচ্ছিল কীর্তিপুর ১ নম্বর অঞ্চল আইএসএফ কমিটির সদস্যরা। অভিযোগ, সেই সময় স্থানীয় এক যুবক তাঁদের পতাকা লাগাতে বাধা দেন। এর পরই তর্কাতর্কি থেকে অশান্তি ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছন বিধায়ক নওশাদ (Naoshad Siddiqi)। অভিযোগ জানাতে শাসন থানায় যান তিনি। কিন্তু সেখানে গিয়ে উল্টে পুলিশকে নিশানা করেন। পুলিশ আধিকারিকদের সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলতে দেখা যায় ভাঙড়ের বিধায়ককে।

এমনকী এক সময় সব সীমা ছাড়িয়ে পুলিশকে ‘শাসকদলের দালাল’ বলেন নওশাদ। বিধায়ককে বলতে শোনা যায়, “আপনি পুলিশ, পুলিশের মতোই কাজ করুন। তৃণমূলের হয়ে কাজ করবেন না। আপনি দালাল।” এরপরই আদালতে যাওয়ার হুমকি দেন নওশাদ। পাল্টা জবাব দেন এসডিপিও। বলেন, “আপনি একজন সরকারি আধিকারিককে দালাল বলতে পারেন না।” বিষয়টিতে হস্তক্ষেপ করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...