Tuesday, June 16, 2026

কসবাকাণ্ড: চার্জশিটে সাক্ষী হিসেবে নাম সাংসদ মিমি’র

Date:

Share post:

কসবা জাল ভ্যাকসিন কাণ্ডের চার্জশিটে সাক্ষী হিসেবে নাম রয়েছে তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty)। ঘটনাচক্রে যিনি নিজেও এই জাল ভ্যাকসিনের শিকার। এবং মিমি চক্রবর্তীই প্রথম বিষয়টি পুলিশের নজরে আনেন। এই ঘটনার তদন্ত করে কলকাতা পুলিশের (Kolkata Police) বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’।

আরও পড়ুন- এবার দুর্গাপুজোতেও ‘খেলা হবে’, চমক-থিম ভবানীপুরে

আলিপুর এসিজেএম আদালতে পেশ করা এই চার্জশিট প্রায় হাজার পাতার। এই চার্জশিটে মূল অভিযুক্ত দেবাঞ্জন দেব ছাড়াও রবীন শিকদার, সুশান্ত দাস, শরৎ পাত্র, অরবিন্দ বৈদ্য, অশোককুমার রায়, কাঞ্চন দেব ও শান্তনু মান্নার বিরুদ্ধে অভিযোগ এনেছে সিট। চার্জশিটে খুনের চেষ্টা, ষড়যন্ত্র, ভুয়ো পরিচয়, প্রতারণা, জালিয়াতি, জাল নথিকে আসল বলে চালানোর মতো একাধিক জামিন অযোগ্য ধারায় অভিযোগ এনেছেন তদন্তকারী আধিকারিকরা। চার্জশিটে সাক্ষী তালিকায় নাম রয়েছে ১৩১ জনের। advt 19

 

Related articles

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...