Tuesday, June 16, 2026

ঈশানকে নিয়েই এখন প্রতিটা মুহূর্ত কাটছে নুসরত-যশের

Date:

Share post:

সদ্য মা হয়েছেন (new mother) । এখন আর সেলুলয়েডের পর্দায় মাতৃত্বের অভিনয় নয় । সত্যিকারেরই মা হয়ে উঠেছেন নুসরত (nusrat jahan) । যাবতীয় বিতর্ক চাপানউতোর দূরে সরিয়ে এখন নুসরতের প্রতিটা (motherhood) মুহূর্ত কাটছে ছেলেকে নিয়ে। ঠিক কখন ছেলের খিদে পাচ্ছে। কতটা খাওয়াতে হবে । কীভাবে খাবার হজম হবে । কোন কান্নার কী মানে। এসব মন দিয়ে বোঝার চেষ্টা করছেন। অভিনেত্রী নুসরত সন্তানকে যে নিজের হাতেই মানুষ করতে চান তা এখন থেকেই বোঝা যাচ্ছে । তাই সদ্যোজাতকে শিশুদের জন্য নির্ধারিত নার্সারি বেড -এ নয় রাখছেন নিজের কাছেই । নিজের বুকের কাছে । এদিকে নুসরত যখন নিজের ছেলেকে নিয়ে মগ্ন তখন যশ ব্যাকুল মা ও ছেলেকে নিয়ে। সব মিলিয়ে একটি নিটোল পরিবার যে তৈরি হয়ে গিয়েছে তা দিব্যি স্পষ্ট । সমালোচকদের মতে যশের প্রতিমুহূর্তে সদ্যজাত পুত্র এবং মা নুসরতকে সঙ্গ দেওয়ার মাধ্যমে বোঝা যাচ্ছে যে সন্তানের পিতা কে । নুসরত ছেলের নাম রেখেছেন ঈশান । যশ yash যশ দাশগুপ্তর সঙ্গে মিলিয়ে যে এই নাম yieshan ঈশান রাখা হয়েছে তা নিয়ে কোনো দ্বিধা নেই । যদিও নুসরত বা যশ যতদিন না নিজের মুখে একথা স্বীকার করছেন, ততদিন তা স্পষ্ট করে জানা সম্ভব নয় কারো পক্ষেই।

এদিকে আগামিকাল নুসরতের সদ্যোজাতের থাইরয়েড, ক্যালসিয়াম, বিলিরুবিন-সহ আরও কিছু পরীক্ষা করা হবে । সন্তান জন্মের ২৪ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। নুসরত একটু একটু করে হাঁটতে শুরু করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন নুসরত শারীরিকভাবে এখন সম্পূর্ণ সুস্থ। তবে শিশুপুত্রের পরীক্ষার রিপোর্ট গুলি না আসা পর্যন্ত মা ও সন্তানকে ছাড়া হবে না। রিপোর্ট গুলি চলে এলে চিকিৎসকরা ছাড়ার কথা বিবেচনা করবেন।

গতকাল বৃহস্পতিবার বেলা ১২টা ৪৫ নাগাদ পার্ক স্ট্রিটের বেসরকারি হাসপাতালে ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন নুসরত। জন্মের পর শিশুর ওজন ছিল ২.৯ কেজি।

advt 19

Related articles

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...