Friday, April 3, 2026

এবার বেসরকারিকরণের পথে টয় ট্রেন! প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের

Date:

Share post:

মোদি সরকার একাধিক রাষ্ট্রায়ত্ত প্রকল্পকে বিক্রি করে দিচ্ছে। এই নীতির তীব্র প্রতিবাদ করেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নরেন্দ্র মোদির এই নীতিকে সমালোচনা করে বলেছেন, ‘দেশের সম্পত্তিকে কেউ যেন নিজের সম্পত্তি না ভাবে। এভাবে বিক্রি করা যাবে না।’

আরও পড়ুন-দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে আগামী সপ্তাহে আমেরিকা যাচ্ছেন বিদেশ সচিব

বস্তুত দেশজুড়ে ওঠা মোদি সরকারের বিরুদ্ধে যখন প্রতিবাদের ঝড় উঠেছে তখন ইউনেস্কোর হেরিটেজ প্রকল্প দার্জিলিংয়ের টয় ট্রেনকে বেসরকারির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল মোদি সরকার। রাগে ফুঁসছে উত্তরবঙ্গবাসী। স্বাভাবিকভাবেই আন্দোলন শুরু হয়েছে। সম্প্রতি গোর্খা জনমুক্তি মোর্চা থেকে বেড়িয়ে আসা অনিত থাপার নেতৃত্বে শুক্রবার সুকনা থেকে দার্জিলিংয়ের ঘুম পর্যন্ত সব কটি স্টেশনে বিক্ষোভ হয়। এ বিষয়ে শিলিগুড়ি পুরসভার চেয়ারম্যান গৌতম দেব বলেন, ‘এটি খুবই দুর্ভাগ্যজনক। ওয়ার্ল্ড হেরিটেজ টয় ট্রেন উত্তরবঙ্গ-সহ দেশের গৌরব। উত্তরবঙ্গবাসীর আবেগের সঙ্গে জড়িত। বেসরকারি হাতে চলে গেলে এই খেলনা গাড়ির আনন্দ উপভোগ সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে যাবে। এসজেডিএর নব নিযুক্ত চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, ‘এ দেশ বেচার সরকার। একে একে সবই বেচে দিচ্ছে বিজেপি সরকার। ২০২৪-ই এদের শেষ। ততদিন-ই বেচবেন।’

আরও পড়ুন-মাঝ আকাশে পাইলটের হার্ট অ্যাটাক, জরুরি অবতরণ বাংলাদেশগামী বিমানের

টয় ট্রেনের সঙ্গে জড়িয়ে রয়েছে উত্তরবঙ্গের পাহাড় ও সমতলের আবেগ। একদিকে প্রায় দেড় বছর পর টয় ট্রেনের যাত্রা শুরু হওয়ায় পর্যটকেরা খুশি। সেখানে টয় ট্রেন বেসরকারি হাতে চলে গেলে অতিরিক্ত ভাড়া গোনার আশঙ্কায় ভুগছেন তাঁরা। এই অবস্থায় টয় ট্রেনের পথ চলা পর্যটকদের অভাবে আবার বন্ধ হওয়ার আশঙ্কাও প্রকাশ করছেন পাহাড় সহ শিলিগুড়ির পর্যটন ব্যাবসায়ীরা।

advt 19

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...