Tuesday, June 23, 2026

বালুরঘাটে TMCP-র প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে হামলা, অভিযুক্ত বিজেপি

Date:

Share post:

বালুরঘাটে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে হামলা। অভিযোগের তির বিজেপির দিকে। বিজেপি আশ্রিত দুষ্কৃতিরাই হামলা চালিয়েছে বলে অভিযোগ তৃণমূলের।

শনিবার দুপুরে তৃণমূল ছাত্র পরিষদ বালুরঘাট কলেজ ইউনিটের আয়োজনে বালুরঘাট কলেজ মোড় সংলগ্ন সুবর্ণতট ভবনচত্বরে চলছিল অনুষ্ঠান। ভার্চুয়াল সভায় নেত্রীর ভাষণ চলাকালীন হঠাৎ একদল যুবক হামলা চালায়। তাতে মাথায় আঘাত পান আরিয়ান অধিকারী নামে এক ছাত্র। তাঁকে দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি অম্বরীশ সরকার বলেন বহিরাগত কিছু লোক অনুষ্ঠানটাকে ভেস্তে দেওয়ার চক্রান্ত করেছিল। বালুরঘাট কলেজ ইউনিটের যুগ্ম আহ্বায়ক সুরজ সাহা বলেন, বহিরাগত কিছু ছেলে মেয়েদের উত্তক্ত করছিল। প্রতিবাদ জানাতেই, আমাদের উপরে চড়াও হয়। জেলার মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ্তা চক্রবর্তীও ঘটনার তীব্র নিন্দা করেন।

আরও পড়ুন- ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে BJP, মানুষের সমর্থনেই ক্ষমতায় আসব: তৃণমূল নেতৃত্ব advt 19

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...