Wednesday, June 24, 2026

‘ভোট পরবর্তী হিংসা’-র ঘটনার তদন্তে তদন্তে এখনও পর্যন্ত মোট ১১টি এফআইআর দায়ের সিবিআইয়ের  

Date:

Share post:

বাংলায় ‘ভোট পরবর্তী হিংসা’-র ঘটনায় খুন ও ধর্ষণ সংক্রান্ত অভিযোগের তদন্তে নেমে এখনও পর্যন্ত মোট ১১টি এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কলকাতা হাই কোর্টের নির্দেশ মতো ‘ভোট পরবর্তী হিংসা’ মামলার তদন্তের জন্য ইতিমধ্যেই সিবিআইয়ের তদন্তকারী দল রাজ্যে এসেছে।

আরও পড়ুন- সতর্কতা সত্ত্বেও কাবুলে হামলা, দায় কার?
দায়ের হওয়া এফআইআরে খুন, খুনের চেষ্টা, অস্ত্র আইন, অনধিকার প্রবেশ, অপহরণ এবং ধর্ষণের মামলা রয়েছে। আপাতত উত্তর এবং দক্ষিণবঙ্গে তিনটি ক্যাম্প অফিস খুলে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন এক সিবিআই কর্তা।
সিবিআইয়ের তরফে আগেই জানানো হয়েছিল, আদালতের নির্দেশ মতো তদন্তরে স্বার্থে চারটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হবে। প্রতিটি দলে থাকবেন ছ’জন করে সদস্য। তদারকির জন্য দলগুলির মাথায় যুগ্ম অধিকর্তা পর্যায়ের এক জন করে অফিসার থাকবেন।

advt 19

 

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...