Wednesday, June 24, 2026

কাবুল বিমানবন্দরে হামলাকারীদের ঘাঁটিতে ড্রোন হামলা পেন্টাগনের, নিহত মূল অভিযুক্ত

Date:

Share post:

কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের পরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হামলাকারীদের হুঁশিয়ারি দিয়েছিল,”আমরা ক্ষমা করব না, এর মূল্য চোকাতে হবে”। কথামত সেই কাজ করেও দেখালেন বাইডেন। বিস্ফোরণের একদিন না পেরোতেই ইসলামিক স্টেট-খোরাসানের উপর হামলা চালাল মার্কিন ড্রোন। মার্কিন সেনার দাবি, কাবুল বিমানবন্দরে হামলাকারীদের মূল অভিযুক্ত নিহত হয়েছে।

আরও পড়ুন:‘ভোট পরবর্তী হিংসা’-র ঘটনার তদন্তে তদন্তে এখনও পর্যন্ত মোট ১১টি এফআইআর দায়ের সিবিআইয়ের  

আফগানিস্তানের মাটিতে এই ড্রোন হামলা নিয়ে আমেরিকার সেনার ক্যাপ্টেন বিল আর্বান বলেছেন, ‘‘আফগানিস্তানের নানগরহর প্রদেশে ড্রোন হামলা চালানো হয়েছে। মানবহীন এই অভিযানের প্রাথমিক ইঙ্গিতে মনে হচ্ছে মূল চক্রীর মৃত্যু হয়েছে। তবে সাধারণ মানুষের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।’’

বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে ধারাবাহিক বিস্ফোরণে জখম হয়েছেন ১৫০-র বেশি মানুষ। মৃত্যু হয়েছে শতাধিকের। অসমর্থিত সূত্র বলছে, মৃত্যুর সংখ্যা ১৭০ ছাড়িয়েছে। এর মধ্যে ১৩ জন আমেরিকার সেনাও মৃত্যু হয়েছে।বিস্ফোরণের দায় স্বীকার করে ইসলামিক স্টেট-খোরাসান।এদিকে বিস্ফোরণের খবর শোনামাত্রই  ইজরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বাতিল করেন বাইডেন। বিষয়টি নিয়ে পেন্টাগনের শীর্ষকর্তাদের সঙ্গে আলোচনার পর হাজির হন সাংবাদিক বৈঠকে। সেখানে তিনি বলেছিলেন, ‘‘যারা এই হামলা চালিয়েছে, যারা আমেরিকার ক্ষতি চায়, তাদের আমরা জানি। আমরা তাদের ক্ষমা করব না। আমরা তাদের ছাড়ব না। আমরা তোমাদের খুঁজে বের করব এবং এর মূল্য চোকাতেই হবে।’’তার এক দিন পেরতে না পেরতেই কাবুল বিস্ফোরণের মূল পাণ্ডাকে খতম করার দাবি করল আমেরিকার সেনা।

advt 19

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...