Thursday, March 19, 2026

গ্রিনল্যান্ড উপকূলে বিশ্বের সবচেয়ে উত্তরের দ্বীপ আবিষ্কার

Date:

Share post:

নতুন দ্বীপ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা। যা এখন থেকে পরিচিতি পাবে বিশ্বের সর্ব উত্তর প্রান্তের এক নয়া স্থলভাগ হিসাবে। এটি গ্রিনল্যান্ড উপকূলের মধ্যে পড়ছে। নয়া দ্বীপ আবিষ্কারের নেতৃত্বে ছিলেন বিজ্ঞানী মর্টেন রাশ। তিনি বিবিসিকে জানিয়েছেন, ‘‘দ্বীপটি একটি ডেনমার্ক-সুইস গবেষণা অভিযানের সময় আবিষ্কৃত হয়।’’

মূলত উডাক দ্বীপের নমুনা সংগ্রহ করতে গিয়েছিলেন ছয় বিজ্ঞানী। এই দ্বীপটি আবার ১৯৭৮ সাল থেকেই বিজ্ঞানীদের আকর্ষণের কেন্দ্র এবং এটিই ছিল এর আগে বিশ্বের সর্ব উত্তর প্রান্তের দ্বীপ। এই উডাক দ্বীপের অবস্থান গ্রিনল্যান্ডের স্বায়ত্তশাসিত আর্কটিক অঞ্চলে, যা আবার ডেনমার্কের অন্তর্গত। এখানকার চরমভাবাপন্ন আবহাওয়ায় বসবাসকারী প্রাণীরা কীভাবে জীবনযাপন করে, তা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছিলেন। সেই কাজ চলাকালীন বিজ্ঞানীরা ড্যানিশ কর্মকর্তাদের থেকে জানতে পারেন উডাক থেকে তাঁরা ৮০০ মিটার উত্তরে চলে এসেছেন, যা অন্য একটি দ্বীপাঞ্চল, যার দৈর্ঘ্য ৬০ মিটার, প্রস্থ ৩০ মিটার।
এরপরেই তাঁরা জানতে পারেন, এই দ্বীপটিই উত্তর মেরুর নিকটতম স্থলভূমি অর্থাৎ এটিই এখন থেকে বিশ্বের সর্ব-উত্তরের দ্বীপ। দ্বীপটি বেশ অদ্ভুত। এখানে সবুজের লেশমাত্র নেই। তবে কাদা, গ্রাবরেখার স্তূপ আর নুড়িতে ভর্তি, চারদিকে সমুদ্রের বরফ বেষ্টিত। বিজ্ঞানীরা দ্বীপটির নাম দিতে চান ‘কিকার্তাক আভাননার্লেক’, গ্রিনল্যান্ডের ভাষায় যার অর্থ ‘সবচেয়ে উত্তরের দ্বীপ’।

বিজ্ঞানী রাশের কথায়, ‘‘দুর্ঘটনাক্রমে আমরা বিশ্বের সবচেয়ে উত্তরের দ্বীপটি আবিষ্কার করে ফেলেছি। বিশ্বের সবচেয়ে উত্তরসীমায় পৃথিবীর প্রথম ছয় মানুষ আমরা। আপাতত এটাই সবচেয়ে আনন্দের বিষয়।’’

আরও পড়ুন- রাজ্যে বাড়ল করোনা বিধিনিষেধের সময়সীমা, খুলছে কোচিং সেন্টার

advt 19

 

Related articles

রেস্তোরাঁয় আক্রান্ত! বলিউডের ক্লাইম্যাক্সকে হার মানাবে নাসিরুদ্দিনের জীবন

কখনও কখনও বাস্তব জীবনের কাহিনী হার মানায় পর্দার নাটকীয়তাকে। হিন্দি চলচ্চিত্র জগতের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহর (Naseeruddin Shah)...

ভোটের আবহে উত্তপ্ত হাড়োয়া! নৃশংস খুন তৃণমূল কর্মী

বাংলায় (West Bangal Election) ভোট ঘোষণা হওয়ার পরই হিংসা শুরু বিরোধীদের। বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় উদ্ধার...

চকলেটের প্রলোভন, তারপর মর্মান্তিক পরিণতি — নন্দগ্রামে চার বছরের শিশুহত্যায় গ্রেফতার প্রতিবেশী যুবক

বেটি বাঁচাও, বেটি পড়াও স্লোগান তোলা বিজেপিশাসিত রাজ্যেই চার বছরের শিশুকন্যাকে (Child Girl) চকোলেটের লোভ দেখিয়ে খুন। চাঞ্চল্য...

আইপিএলের আগেই বিরাট চমক, নিজস্ব স্টেডিয়াম বানাল শাহরুখের দল

আইপিএল শুরুর আগে বিরাট চমক দিল নাইট রাইডার্স। নিজস্ব স্টেডিয়াম বানিয়ে ফেলল শাহরুখ খানের দল। মার্কিন যুক্তরাষ্ট্রে (United...