Tuesday, April 7, 2026

কলকাতা বিমানবন্দরে ব্যাপক শব্দে ফাটলো বিমানের চাকা, আতঙ্ক যাত্রীদের মধ্যে

Date:

Share post:

বিমানের চাকায়(plane wheel) যান্ত্রিক ত্রুটি, আর তার জেরে ব্যাপক শব্দে ফেটে গেল দিল্লিগামী বিমানের চাকা। শনিবার এই ঘটনা ঘটেছে কলকাতা বিমানবন্দরে(Kolkata Airport)। গ্রামের ঠিক আগে হঠাৎ এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। যদিও যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:রাজনৈতিকভাবে না পেরে এজেন্সি লাগানো হচ্ছে, এত প্রতিহিংসার রাজনীতি দেখিনি: মমতা

সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার সকাল দশটা নাগাদ দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান কলকাতা থেকে রওনা দিচ্ছিল। পাইলট, ক্রু-মেম্বার সহ বিমানে ছিলেন মোট ২৩৬ জন যাত্রী। তবে জানাতে ওঠার আগে বিমানের পিছনের একটি চাকা প্রবল শব্দে ফেটে যায়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। বিমান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যান্ত্রিক ত্রুটির ফলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই বিমান থেকে সমস্ত যাত্রীকে নামিয়ে আনা হয়। তারা সকলেই সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে। অন্য আরেকটি বিমানে সকল যাত্রীকে গন্তব্যের উদ্দেশে পাঠানো হয়।

advt 19

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...