Tuesday, March 17, 2026

কলকাতার বুকে উদ্ধার বিপুল আফগানি মুদ্রা! গ্রেফতার ২

Date:

Share post:

আফগানিস্তানে তালিবানি তাণ্ডবের মাঝেই খোদ কলকাতা শহর থেকে উদ্ধার হল বিপুল আফগানিস্তানের মুদ্রা। প্রায় ৩০ লক্ষ আফগানের মুদ্রা উদ্ধার হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে মধ্য কলকাতার হেয়ার স্ট্রিট থানা এলাকার মহাকরণের কাছে বিবাদি বাগ এলাকায় হানা দেন গোয়েন্দারা। সেখান থেকে দু’জনকে গ্রেফতার করেছে শুল্ক দফতর।

আরও পড়ুন: রাজনাথের হুঙ্কার, প্রয়োজনে অন্য দেশের সীমানায় ঢুকে জঙ্গি খতম করবে নয়াদিল্লি

তাদের কাছ থেকে উদ্ধার হয় ২৯ লক্ষ ৯০ হাজার আফগানি মুদ্রা। ভারতে এই মুদ্রার মূল্য ২৫ লক্ষ ৮০ হাজার টাকা। ধৃত দুই ব্যক্তি আফগানিস্তানের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। মধ্য ও দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় আফগানিস্তানের বাসিন্দারা বসবাস করেন, যাঁরা কাবুলিওয়ালা বলেই পরিচিত। তাঁরা সুদে ঋণ দেওয়ার ব্যবসা করেন। কিন্তু ওই ব্যবসার লেনদেন হয় ভারতীয় টাকায়। সেখানে আফগানিস্তানে টাকা কীভাবে কলকাতায় এল, তা নিয়ে জোরদার তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা।

advt 19

 

spot_img

Related articles

Vote for Bangla, ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব: ২৯১ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে টার্গেট বাঁধলেন মমতা

সব মনীষীদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে পরিচালককে! কেন বললেন জিতু, টলিপাড়ায় ফের বিতর্ক

মঙ্গলের সকাল থেকে বিনোদন জগতের বিতর্কের শিরোনামে অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। শ্যুটিং সেটে দুর্ব্যবহার, চড়া পারিশ্রমিকের বায়নাক্কার...

রমজান মাসে নারকীয় কাণ্ড, হামলার ঘটনায় গর্জে উঠলেন রশিদ-নবীনরা

রমজানের সময় আফগানিস্তানের হাসপাতালে বোম আক্রমণ পাকিস্তানের। প্রায় ৪০০ জন মানুষ নিহত। দেশের মানুষের এই মর্মান্তিক পরিণতি দেখে...

অপসারিত মিনা বদলি তামিলনাড়ুতে! নন্দিনী চক্রবর্তীকে কোথায় পাঠানো হল?

বিজেপির নির্দেশে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার স্বরাষ্ট্র...