Sunday, June 28, 2026

রুপো জয় ভাবিনাবেনের, শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ‍্যমন্ত্রী থেকে সচিন, সেহবাগদের

Date:

Share post:

ইতিহাস তৈরি করলেন ভাবিনাবেন প‍্যাটেল( Bhavinaben Patel)। টোকিও প‍্যারালিম্পিক্সে( Tokyo Paralympics) টেবিল টেনিসে রুপো জিতেছেন তিনি। প্রথমবার অংশ গ্রহন করেই পদক জয়। রুপো জয়ের পরই শুভেচ্ছা বার্তায় ভেসে যান ভাবিনাবেন। ভাবিনাবেনকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ( president of india ram nath kovind), প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (narendra modi), মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়(mamata banerjee) , সচিন তেন্ডুলকর( sachin tendulkar) থেকে বীরেন্দ্র সেহবাগ( Virender sehwag)।

এদিন রাষ্ট্রপতি টুইটারে লেখেন,” অনেক অভিনন্দন। তোমার এই রুপো জয় দেশকে প্রেরণা জোগাবে। ”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন,” ভাবিনাবেন প‍্যাটেল ইতিহাস তৈরি করেছেন। রুপো জয়। তার এই জয়যাত্রা দেশবাসীকে অনুপ্রেরণা জোগাবে।”

মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় লেখেন,” অনেক অভিনন্দন রুপো জয়ের জন‍্য।”

প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর লেখেন,” অনেক অভিনন্দন ভাবিনাবেন প‍্যাটেলকে। এটা একটা ঐতিহাসিক জয়। সব পদকই দেশের ক্রীড়াকে অনুপ্রেরণা জোগাবে।”

বীরেন্দ্র সেহবাগ লেখেন,” অনেক অভিনন্দন ভাবিনাবেন প‍্যাটেল। এটা একটা ঐতিহাসিক জয়। ”

আরও পড়ুন:টোকিও প‍্যারালিম্পিক্সে টেবিল টেনিসে রুপো জিতলেন ভাবিনাবেন প‍্যাটেল

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...