Saturday, June 27, 2026

হাসপাতাল থেকে ছুটি পেলেন না নুসরত, সদ্যোজাতকে নিয়ে বাড়ি ফিরবেন সোমবার

Date:

Share post:

সদ্য পুত্র সন্তানের মা হয়েছেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। আজ, রবিবার পার্কস্ট্রিটের বেসরকারি হাসপাতাল থেকে সদ্যোজাতকে (New born baby) নিয়ে বাড়ি ফেরার কথা ছিল তাঁর। কিন্তু এদিন ছুটি পেলেন না নুসরত। আরও একটা দিন তাঁকে পর্যবেক্ষণে রাখতে চাইছেন চিকিৎসকরা। তাই, আগামিকাল, সোমবার হাসপাতাল থেকে ছুটি পেতে পারেন অভিনেত্রী-সাংসদ।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার পুত্র সন্তানের জন্ম দেন নুসরত। সদ্যোজাত ও মা সুস্থ রয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, নবজাতকের ওজন ২.৯ কেজি। নুসরত ও তাঁর সন্তানের কোনও শারীরিক সমস্যা না থাকলেও এদিন মা আর সদ্যোজাতর আরও কিছু পরীক্ষা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- হরিয়ানায় আন্দোলনরত কৃষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, মোদিকে তীব্র আক্রমণ জহর সরকারের

তাছাড়া সন্তানকে সামলাতে অভিনেত্রী নাকি নার্সদের কাছ থেকে আরও কিছুটা পদ্ধতি আর পরামর্শ নিতে চান। তাই আরও একটি দিন হাসপাতালে থাকা। advt 19

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...