Tuesday, February 3, 2026

রাজ্যজুড়ে ফের বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় বাড়বে বৃষ্টির পরিমাণ

Date:

Share post:

রাজ্যজুড়ে ফের বজ্রবিদ্যুৎ সহ ঝড়, বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। রবিবার গোটা দিন দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও কলকাতার বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস হাওয়া অফিসের।

বেশ কয়েকদিন ধরেই রাজ্যজুড়ে চলছে বৃষ্টি। প্রায় প্রতিদিনই ভারী বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের বেশকিছু জেলায়। রবিবারও সেই পরিস্থিতি বদল না হলেও দাপট কমতে পারে বৃষ্টির। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় রবিবারও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, হালকা ও মাঝারি ধরণের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা ও বেশ কয়েকটি জেলায়।

আরও পড়ুন: দেশে কমলো দৈনিক সংক্রমণ, ২৪ ঘন্টায় কোভিডে মৃত ৪৬০

এদিকে উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সেখানে সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে। জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ তবে আগামী কয়েকদিন তাপমাত্রার তেমন কিছু পরিবর্তন হবে না বলেই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিকরা৷ তবে আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে পাশাপাশি পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advt 19

 

spot_img

Related articles

বিধায়ক হতে চান সেলিম, জোটে মরিয়া হয়ে ‘হুমকি’ দিচ্ছেন: বিস্ফোরক অভিযোগ কংগ্রেস মুখপাত্র অশোকের

মহম্মদ সেলিম (Md Selim) বিধায়ক হতে চান বলে জোটে মরিয়া। আর তার জন্য নিজেদের দলের কমরেডদের দিয়ে কংগ্রেস...

সন্দেশখালি থানার পুলিশের বড় সাফল্য: লুঠের ৪৮ ঘণ্টার মধ্যে বমাল ধৃত ডাকাতদল

সন্দেশখালি থানার (Sandeshkhali PS) পুলিশের বড় সাফল্য। ডাকাতি (Robbery ) হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে লুঠ হওয়া গয়না, নগদ-সহ...

দক্ষিণবঙ্গে সকাল-সন্ধ্যায় শীতের আমেজ, বুধ থেকে বাড়বে তাপমাত্রা 

সকাল ও রাতের দিকে শীতের (Winter) আমেজ খানিকটা অনুভব করা গেলেও বেলা যতো গড়াচ্ছে ততই চওড়া হচ্ছে সূর্যের...

রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সি হানা, মঙ্গলের সকালে দুর্গাপুর-আসানসোলে ইডি অভিযান

রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই এজেন্সি দিয়ে বাংলার মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি (BJP)। গত...