Saturday, June 27, 2026

ব্যারাকপুরে রাজ চক্রবর্তীর উপরে হামলার চেষ্টা! আহত ৬ তৃণমূল কর্মী, গ্রেফতার ১৩

Date:

Share post:

ব্যারাকপুরে (Barrackpur) ফের সন্ত্রাস। এলাকার তৃণমূল বিধায়ক (TMC MLA) তথা টলিউডের (Tollywood) শীর্ষ পরিচালক (Director) রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) উপরে হামলার চেষ্টা। নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় রাজ অল্পের জন্য রক্ষা পেলেও গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী। তৃণমূলের দলীয় বৈঠক চলাকালীন এই হামলার ঘটনা। অভিযোগের তির এলাকার তৃণমূল বিরোধী বাহুবলী নেতার মদতপুষ্ট দুষ্কৃতীদের দিকে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

জানা গিয়েছে, আজ রবিবার ব্যারাকপুর স্টেশন সংলগ্ন হনুমান মন্দিরের পাশে একটি জায়গায় দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন বিধায়ক রাজ চক্রবর্তী। সেখানে হাজির ছিলেন পুরপ্রশাসক উত্তম দাস-সহ এলাকার স্থানীয় তৃণমূল নেতারা। তখনই আচমকা প্রায় ৩০ জন সশস্ত্র দুষ্কৃতী তৃণমূলের বৈঠকের উপর হামলা চালায়।

তৃণমূলের অভিযোগ বিধায়ক রাজ চক্রবর্তীকেউ টার্গেট করেছিল দুষ্কৃতীরা। কিন্তু তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকার পুলিশ কর্মীদের তৎপরতায় রক্ষা পান রাজ। এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ তৃণমূল কর্মী আহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর জখম বলে জানা যাচ্ছে। আহদের ইতিমধ্যেই কলকাতায় এনে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে টিটাগড় থানার পুলিশ (Titaghar PS)। হামলায় জড়িত থাকার অভিযোগে এখনই পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

আরও পড়ুন- “এটা ত্রিপুরা না আফগানিস্তান?” আহত মুজিবরের সঙ্গে সাক্ষাতের পর তোপ সুজাতা-জয়ার advt 19

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...