Monday, April 6, 2026

শিক্ষক-পুত্র ভরণপোষণ দেয় না! অভিযোগ তুলে তারকেশ্বর থানার দ্বারস্থ বৃদ্ধ

Date:

Share post:

স্কুলশিক্ষক ছেলে ভরণপোষণ না দেওয়ায় পুলিশের দ্বারস্থ ৭৪ বছরের বৃদ্ধ বাবা। নিন্দার ঝড় তারকেশ্বর (Tarakeswar) পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের পদ্মপুকুর এলাকায়। স্থানীয় বাসিন্দা রবীন্দ্রনাথ ঘোষের (Rabindranath Ghosh) স্ত্রী ছবছর আগে মারা যান। তারপর থেকেই ছেলে মানিক ঘোষ (Manik Ghosh) তাঁর কোনও দায়িত্ব নেননি বলে অভিযোগ। নাম মাত্র খাবার দিয়ে কর্তব্য পালন করেছেন ছেলে। ছবছর বিভিন্ন জায়গায় ঘুরে কোথাও সুরাহা না মেলায় অবশেষে তারকেশ্বর থানার দ্বারস্থ হন ৭৪ বছরের বৃদ্ধ রবীন্দ্রনাথ ঘোষ।

৪৫ বছর বাসের কন্ডাক্টারের কাজ করে সংসার চালিয়ে একমাত্র ছেলেকে বড় করেছেন রবীন্দ্রনাথ। ছেলে প্রাইমারি স্কুলের শিক্ষক হয়েও বাবার প্রতি এহেন আচরণ নিজের দুর্ভাগ্য মনে করছেন তিনি।

যদিও ছেলে মানিক ঘোষের দাবি, তাঁর বিরুদ্ধে বাবার অভিযোগ মিথ্যে। ২০০৬ সাল থেকে সংসারের দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন। প্রাইমারি স্কুলে চাকরি করে ছয় জনের সংসার চালাতে হয় তাকে। প্রতি মাসে বাবাকে দেড় হাজার টাকার উপর হাতখরচ দেন।

আরও পড়ুন:রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের এজেন্সি ব্যবহার: ডেরেকের টুইটে চূড়ান্ত কটাক্ষ

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ দিন ধরেই ওই বাড়িতে বাবা ছেলের অশান্তি চলছে। সে কারণেই হয়তো বাবা থানায় ছেলের বিরুদ্ধে অভিযোগ করেছেন। দু’পক্ষকে থানায় ডেকে বিষয়টি মীমাংসা করার কথা ভাবছে তারকেশ্বর থানার পুলিশ।

advt 19

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...