Tuesday, June 23, 2026

সুস্থ হয়ে ফের নব উদ্যমে লড়াইয়ের ময়দান ত্রিপুরায় জয়া

Date:

Share post:

ত্রিপুরার(Tripura) মাটিতে বিজেপির(BJP) দ্বারা আক্রান্ত হয়েছিলেন তিনি। আইনি লড়াইয়ের পর খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) তাঁকে নিয়ে এসেছিলেন। কলকাতায় এসএসকেএমের চিকিৎসার পর অবশেষে ফের লড়াইয়ের ময়দান ত্রিপুরায় এলেন তৃণমূলের নেত্রী(TMC) জয়া দত্ত(Jaya Dutta)। ত্রিপুরায় ফিরেই তিনি জানিয়ে দিলেন, “বারবার আসা যাওয়া চলতে থাকবে আমাদের। কেউ আটকাতে পারবে না। জানি আবার মামলা করবে। তাতে কিছু যায় আসেনা। যতই আমাদের ওপর পরিকল্পিত অত্যাচার করুক। আমাদের আটকানো যাবে না।”

বিজেপির বিরুদ্ধে ত্রিপুরায় তৃণমূল নেতা দেবাংশু-জয়া-সুদীপের আন্দোলন নজর কেড়েছে মানুষের। তৃণমূল চাইছে দলের এই তিন যুব নেতৃত্ব ত্রিপুরাতে লড়াই চালিয়ে যাক। আদালত থেকে ছাড়িয়ে আনার পর এই নেতৃত্বদের প্রতি খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উষ্ণ অভ্যর্থনা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রেন্ড। জয়ার পাশাপাশি শীঘ্রই ত্রিপুরাতে প্রয়োজনে আসবেন সুদীপও। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গিয়েছেন, দলের নেতা-কর্মীদের, তিনি এখন থেকে নিয়মিত আসবেন ত্রিপুরায়। আর দলের যে সব কর্মী আন্দোলন করছে তাদের রক্ষা করার দায়িত্ব তার। কাউকে লড়াইয়ের জমি ছেড়ে যেতে বারণ করেছেন অভিষেক। অভিষেকের এহেন বার্তায় রীতিমতো উৎসাহিত তৃণমূল কর্মীরা। দলীয় নেতৃত্বের নির্দেশ মেনে রবিবারই ত্রিপুরাতে পা রেখেছেন জয়া দত্ত।

অন্যদিকে শনিবার বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হওয়ার পর রাতেই কলকাতায় নিয়ে আসা হয় শুভঙ্কর দেবকে। তৃণমূলের অভিযোগ, ত্রিপুরাতে ঠিকমতো চিকিৎসা হয়নি, সেকারণে বিশেষ বিমানে ত্রিপুরা থেকে কলকাতায় উড়িয়ে আনা হয়েছে।

advt 19

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...