Friday, June 19, 2026

রাজ্যের মন্ত্রী আখরুজ্জমানকে মানসিক শক্তি জোগাতে SSKM হাসপাতালে অভিষেক

Date:

Share post:

তেইশের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় (Tripura Assembly Election 2023) তৃণমূল কংগ্রেসের (TMC) সরকার তৈরির একটা জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। তারপর থেকেই শাসক বিজেপি (BJP) রাজ্যজুড়ে তৃণমূল কর্মী-সমর্থদের উপর তাণ্ডব চালাচ্ছে। সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে গেরুয়া শিবিরের মদতপুষ্ট দুষ্কৃতীরা। গত শনিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে (TMCP Foundation Day) আক্রান্ত হয়েছিলেন তৃণমূল কর্মী শুভঙ্কর দেবনাথ (Suvankar Debnath)।

চিকিৎসার জন্য তাঁকে আনা হয়েছে কলকাতায় (Kolkata)। আজ, সোমবার বিকেল ৫টা নাগাদ শুভঙ্করকে দেখতে এসএসকেএম হাসপাতালে (SSKM) যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুভঙ্কর ভর্তি উডবার্ন ওয়ার্ডের(Wood Burn Block) ২০৬ নম্বর কেবিনে। দলের জখম কর্মীর সঙ্গে কথা বলেন অভিষেক। তাঁকে সাহস জোগান। চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

আরও পড়ুন- বরাদ্দ-ব্যয়ে রাজ্যের আর্থিক স্বচ্ছতার প্রশংসায় কেন্দ্রের সংস্থা এজি বেঙ্গল, নবান্নে চিঠি

একইসঙ্গে SSKM হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যের প্রতিমন্ত্রী অসুস্থ আখরুজ্জমানের (Akhrujaman) সঙ্গেও দেখা করেন অভিষেক। তিনিও উডবার্ন ওয়ার্ডে ভর্তি। গত, শনিবার থেকে রাজ্যের প্রতিমন্ত্রী চিকিৎসাধীন। আখরুজ্জমান বলেন, ‘‘আমার অসুস্থতার খবর পেয়ে অভিষেক আমাকে দেখতে এসেছিলেন। দ্রুত সুস্থ হয়ে কাজে যোগ দেওয়ার জন্য আমাকে উৎসাহিত করেছেন তিনি।’’ দুই রাজ্যের দুই জখম নেতা অভিষেককে কাছে পেয়ে খুব খুশি।

advt 19

 

Related articles

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...