Wednesday, June 24, 2026

বরাদ্দ-ব্যয়ে রাজ্যের আর্থিক স্বচ্ছতার প্রশংসায় কেন্দ্রের সংস্থা এজি বেঙ্গল, নবান্নে চিঠি

Date:

Share post:

রাজনৈতিক প্রেক্ষাপটে কেন্দ্র-রাজ্য সংঘাত থাকলেও বা কেন্দ্রের শাসক দল বিজেপি (BJP) রাজ্যের শাসক দল তৃণমূলের (TMC) বিরুদ্ধে শুধুমাত্র সমালোচনার জন্যই ভুরি ভুরি অভিযোগের পসরা সাজালেও, রাজ্য সরকারি কাজে সেই কেন্দ্রই একের পর এক দরাজ সার্টিফিকেট দিচ্ছে রাজ্যকে। বিভিন্ন প্রকল্প ও খাতে পশ্চিমবঙ্গের বরাদ্দ অর্থ খরচের ক্ষেত্রে কোনও অস্বচ্ছতা নেই। এ বিষয়ে কেন্দ্রকে ধরে ধরে ১০০ শতাংশ তথ্য জমা দিয়েছে রাজ্য সরকার। এ ক্ষেত্রে রাজ্য অর্থ দফতরের (Finance Department) ভূমিকাও প্রশংসার দাবি রাখে। খোদ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেই এমন প্রশংসা পেয়েছে রাজ্য।

বিগত অর্থবর্ষের বরাদ্দ ও ব্যয়ের হিসেবনিকেশ শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারকে প্রশংসায় করে চিঠি দিয়েছে কেন্দ্রীয় সরকারের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগ (AG Bengal) নিয়ন্ত্রিত পশ্চিমবঙ্গের প্রিন্সিপ্যাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল (AG) অফিস। কেন্দ্রের এই দফতর রাজ্য সরকারের যাবতীয় খরচের উপর নজরদারির সাংবিধানিক দায়িত্বে থাকে।

জানা গিয়েছে, ডেপুটি অ্যাকাউন্ট্যান্ট জেনারেল (প্রশাসন) রাহুল কুমার নবান্নে (Nabanna) এই চিঠি পাঠিয়েছেন অর্থ দফতরের প্রধান সচিবের কাছে। রাজ্যকে দরাজ সার্টিফিকেট দিয়ে কেন্দ্র সেই চিঠিতে লিখেছে, “২০২০-২১ অর্থবর্ষে রাজ্য সরকারের অর্থ প্রাপ্তি ও বরাদ্দ অর্থ খরচের ১০০ শতাংশ তথ্য পাওয়া গিয়েছে। সব তথ্য এসেছে অনলাইনে। করোনা পরিস্থিতিতে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়েই চলেছে সরকারি কাজকর্ম। তা সত্ত্বেও স্বচ্ছতার সঙ্গে সব কিছু করা সম্ভব হয়েছে। এটি খুবই উৎসাহব্যঞ্জক।”

প্রসঙ্গত, রাজ্য সরকারের কাছে এজি অফিসের এই ধরনের চিঠি কার্যত নজিরবিহীন। বিভিন্ন সময়ে চিঠি পাঠিয়ে অর্থ দফতরের কাছ থেকে আয় ও ব্যয়ের বিষয় প্রশ্ন ও কাজের ব্যাখ্যা চাওয়া হয়। আর্থিক ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যও নানা পরামর্শ ও নির্দেশ দেওয়া হয় এজি অফিস। কিন্তু স্বচ্ছতার দরাজ সার্টিফিকেট দিয়ে এই প্রশংসামূলক চিঠি ব্যতিক্রম বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন- চরৈবেতি: সবপক্ষকে মিলিয়ে শেষ বিদায় বুদ্ধদেবের, শোকবার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রীর

advt 19

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...