Wednesday, June 24, 2026

চরৈবেতি: সবপক্ষকে মিলিয়ে শেষ বিদায় বুদ্ধদেবের, শোকবার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কৈশোরকে অ্যাডভেঞ্চারের রাস্তায় হাঁটিয়ে বন্য প্রেমে সাবালক করেছিলেন তিনি। তাঁর শেষযাত্রায় তাই রইল না কোনও ভেদাভেদ। শ্রদ্ধা জানালেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim), ইন্দ্রনীল সেন (Indranil Sen), মীরা ভট্টাচার্য (Mira Bhattacharya), রমলা চক্রবর্তীরা (Ramola Chakraborty)। রাজনৈতিক মতাদর্শকে কখনোই কলমে প্রভাব ফেলতে দেননি বুদ্ধদেব গুহ। তাই শেষ যাত্রাতেও থাকলেন সবের ঊর্ধ্বে।

রবিরার রাত ১১টা ২৫ নাগাদ কলকাতা বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় সাহিত্যিক বুদ্ধদেব গুহর। কোভিডকে হার মানিয়েছিলেন কিন্তু পরবর্তী জটিলতাই কাল হল। অশীতিপর শরীর হার মানল মৃত্যুর কাছে। সোমবার সকালে প্রথমে বালিগঞ্জের বাড়িতে নিয়ে যাওয়া হয় প্রয়াত সাহিত্যিকের দেহ। সেখানে শেষ শ্রদ্ধা জানান তাঁর অনুরাগীরা। গিয়েছিলেন সহকর্মীরাও। কেওড়াতলা মহাশ্মশানে শ্রদ্ধা জানান রাজ্যের ফিরহাদ হাকিম, ইন্দ্রনীল সেন। গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। চোখের জল বাঁধ মানেনি তাঁর। ফুল দিয়ে শ্রদ্ধা জানান রমলা চক্রবর্তীও। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয় ঋভু-ঋজুদার স্রষ্টার।

বুদ্ধদেব গুহর প্রাণে শোক প্রকাশ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যও। নিজের শোক বার্তায় তিনি লেখেন,

‘‘আমাদের একজন ভালোবাসার মানুষ চলে গেলেন। অনেকদিন ধরে আমাদের পরিবারের সঙ্গে ওঁর পরিচয়, যাওয়া আসা, কথাবার্তা। আধুনিক বাংলা কথাসাহিত্যে উনি একটা আলাদা ঘরানা তৈরি করেছিলেন। ওঁর সমস্ত লেখার ভাবনার কেন্দ্রে রেখেছিলেন প্রকৃতিকে। এরাজ্যের জঙ্গল এলাকা, গাছপালা, ফুলফল এইসব ওঁর লেখায় গভীরভাবে চিত্রিত। শেষের দিকে অসুস্থ অবস্থায় আর লিখতে পারছিলেন না। তারপরে নিজের মতো চলে গেলেন। আমরা পরিচিতজনেরা, ওঁর পাঠকরা ক্ষতিগ্রস্ত হলাম।’’

চরৈবেতি মন্ত্র সব রং অশ্রুধারায় ধুয়ে চলে গেলেন বুদ্ধদেব গুহ।

আরও পড়ুন- ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মঙ্গলবার কেন্দ্র-রাজ্য গুরুত্বপূর্ণ বৈঠক

advt 19

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...