Sunday, June 21, 2026

জিতেও ডিসকাসে ব্রোঞ্জ পদক হাতছাড়া ভারতের বিনোদ কুমারের

Date:

Share post:

জিতেও ব্রোঞ্জ পদক হাতছাড়া হল ভারতের প্যারা ডিসকাস থ্রোয়ার বিনোদ কুমারের ৷ রবিবার প্যারা অলিম্পিকসে পুরুষদের ডিসকাস থ্রোয়ের F৫২ ফাইনালে ব্রোঞ্জ জেতেন ৪১ বছরের বিনোদ ৷ কিন্তু শারীরিক প্রতিবন্ধকতার শ্রেণিবিন্যাস সংক্রান্ত বিতর্কের জেরে পদক দেওয়া হয়নি তাঁকে ৷ অন্য এক প্রতিযোগী ডিসকাস থ্রোয়ের F৫২ বিভাগে বিনোদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন ৷ অভিযোগ পেয়ে প্যারা অলিম্পিকস কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিল, পদক দেওয়ার আগে বিষয়টি পর্যালোচনা করা হবে ৷ সোমবারে সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার কথা বলেছিল কর্তৃপক্ষ ৷ সেইমতো আজ তারা জানিয়েছে, ডিসকাস থ্রোয়ের F৫২ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা নেই বিনোদের ৷ তাই ব্রোঞ্জ পদক পাচ্ছেন না তিনি ৷

আরও পড়ুন- ত্রিপুরায় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কেন্দ্রেই বিজেপি-তে বড়সড় ভাঙন ধরালো তৃণমূল

প্রায় প্রতিদিনই একের পর এক ভারতীয় খেলোয়াড় পদক জিতছেন ৷ সোমবার ইতিহাস গড়ে দেশের প্রথম মহিলা হিসেবে প্যারালিম্পিকসে সোনা জিতেছেন অবনী লেখারা ৷ জ্যাভলিন থেকে সোনা, রূপো, ব্রোঞ্জ তিনটিই এসেছে ৷ কিন্তু এই খুশির আবহের ভাটা পড়ল ডিসকাস থ্রোয়ার বিনোদ কুমারের পদক কেড়ে নেওয়ার ঘটনা৷

সোমবার বিকেলের প্যারা অলিম্পিকস কমিটি জানিয়ে দেয় প্রতিবন্ধকতার শ্রেণিবিন্যাস সংক্রান্ত পর্যালোচনার পর পুরুষদের ডিসকাস থ্রোয়ের F৫২ বিভাগে বিনোদ কুমারের জেতা পদক কেড়ে নেওয়া হয়েছে ৷

বিতর্কের সূত্রপাত রবিবার । কারণ,  F৫২ বিভাগে তাঁরাই অংশ নিতে পারেন যাঁদের মাংসপেশী দুর্বল, হাঁটাচলায় সমস্যা, হাতে সমস্যা রয়েছে বা দুটি পায়ের দৈর্ঘ্য অসমান ৷ এছাড়া মেরুদণ্ডের সমস্যা, ঘাড়ের সমস্যা, অঙ্গহানি ঘটলে তবেই F৫২ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ মেলে ৷ সেই বিভাগেই ব্রোঞ্জ জেতেন বিনোদ কুমার ৷ যদিও এক বা একধিক দেশের প্রতিযোগীদের অভিযোগ, এই সমস্যাগুলির কোনওটাই নেই বিনোদ কুমারের ৷

advt 19

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...