Monday, March 9, 2026

মেধাবী পড়ুয়াদের বিনামূল্যে জয়েন্টের প্রশিক্ষণের সুযোগ, উদ্যোগ তৃণমূল বিধায়কের

Date:

Share post:

অভাবী ও মেধাবী ছাত্রছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে ডাক্তারি ও ইঞ্জিনিয়রিংয়ের প্রবেশিকা পরীক্ষার প্রশিক্ষণের ব্যবস্থা করলেন ডোমজুড়ের বিধায়ক সভাপতি কল্যাণ ঘোষ। আপাতত, ১৪০ জন অভাবী ও মেধাবী পড়ুয়াকে নিয়ে শুরু হয়েছে প্রশিক্ষণ। ২০০ জন ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু ডোমজুড় বা হাওড়া নয়, নদীয়া এমনকি মালদার অভাবী-মেধাবী পড়ুয়ারা এখান থেকে ইঞ্জিনিয়ারিং জয়েন্ট এবং ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে।

বিধায়ক কল্যাণ ঘোষ বলেন, ‘সর্বভারতীয়স্তরে ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষার প্রশিক্ষণ বিভিন্ন বেসরকারি সংস্থায় অনেক ব্যয়সাপেক্ষ। ইচ্ছে থাকলেও তাই অনেক অভাবী-মেধাবী পড়ুয়া ওই প্রশিক্ষণ নিতে পারে না। তাদের কথা ভেবেই সম্পূর্ণ বিনা পয়সায় ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষার প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। এখানে শিবপুর আইআইইএসটির অধ্যাপক-সহ বিশিষ্টজনেরা প্রশিক্ষণ দিচ্ছেন। অগাস্ট মাসের প্রথম থেকে প্রশিক্ষণ শুরু হয়েছে। সপ্তাহে তিনদিন তিন ঘণ্টা করে ক্লাস হচ্ছে। এখান থেকেই সমস্ত স্টাডি মেটিরিয়াল-সহ প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হবে। থাকছে মক টেস্টেরও ব্যবস্থা।

আরও পড়ুন- ত্রিপুরায় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কেন্দ্রেই বিজেপি-তে বড়সড় ভাঙন ধরালো তৃণমূল

এই মুহূর্তে অনলাইনে চলছে প্রশিক্ষণ। একটি নামী বেসরকারি কলেজের ট্রেনিং সেন্টারের পক্ষে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’ বিধায়কের এই উদ্যোগে বেজায় খুশি পড়ুয়া ও অভিভাবকেরা। তাঁরা বলছেন, ‘বেসরকারি সংস্থায় জয়েন্ট ও ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার তালিম নেওয়ার সামর্থ্য আমাদের ছিল না। বিধায়কের উদ্যোগে বিনা পয়সায় ওই ট্রেনিং নিতে পারছি। তাঁর প্রতি আমরা কৃতজ্ঞ।’

advt 19

 

spot_img

Related articles

ট্রান্সজেন্ডার বলে CEO অফিসে অপমান, সম্মান দিয়েছেন মমতা: ধর্নামঞ্চে আবেগাপ্লুত রিয়া

পেশায় শিক্ষিকা। কিন্তু তৃতীয় লিঙ্গের মানুষ বলে সিইও (CEO) অফিসে অপমানিত হতে হয়। কিন্তু সম্মান দিয়েছেন তৃণমূল সভানেত্রী।...

যত চ্যালেঞ্জ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় তত গ্রহণ করবেন: বিজেপিকে নিশানা রাজের

“মমতা বন্দ্যোপাধ্যায় থেকে যত চ্যালেঞ্জ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় কত চ্যালেঞ্জ গ্রহণ করবেন।“ সোমবার, ধর্মতলার ধর্নামঞ্চ থেকে বিজেপিকে নিশানা...

ভাইয়ে ভাইয়ে লড়াই লাগাচ্ছে বিজেপি: ধর্নামঞ্চে বিস্ফোরক প্রাক্তন IPS প্রসূন

বাংলার মানুষের ন্যায্য ভোটাধিকার রক্ষার স্বার্থে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Protest)। সোমবার ধর্নার...

জ্বালানি সঙ্কটে বাংলাদেশ! বন্ধ সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়

পশ্চিম এশিয়ার যুদ্ধের রেশ ধীরে ধীরে কমবেশি বিশ্বের সব দেশেই পড়ছে। বর্তমানে জ্বালানি নিয়ে সঙ্কটে ভুগছে বাংলাদেশ (Bangladesh...