Monday, March 30, 2026

হারের দায় স্বীকার করতে মেরুদণ্ড লাগে, সৎসাহস নেই বিজেপির! বিস্ফোরক টুইট তথাগতর

Date:

Share post:

ফের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপির (BJP) বর্ষীয়ান নেতা তথাগত রায় (Tathagata Roy)। বিভিন্ন সময়ে দলের নীতি বা রাজনৈতিক কৌশল নিয়ে বিষোদগার করেছেন গেরুয়া শিবিরের এই বর্ষীয়ান নেতা। কিন্তু এদিন টুইট করে যা বললেন, তা কার্যত সবকিছুকে ছাপিয়ে গেলো।

একুশে বাংলার বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2021) আগে-পরে নানাভাবে দলের বিরুদ্ধে বলা ভালো রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) বিভিন্ন ইস্যুতে তোপ দেগেছেন তথাগতবাবু। যার জন্য দলকে কম বিড়ম্বনায় পড়তে হয়নি। এদিন তারই নয়া সংযোজন। যা বাংলার রাজনীতিতে যথারীতি আলোড়ন ফেলে দিয়েছে।

এদিন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায় দলীয় নেতৃত্বকে কটাক্ষ করে এক টুইটে লেখেন, “নির্বাচনের আগে বলত, উনিশে হাফ, একুশে সাফ। নির্বাচনের পরে বলে, তিন থেকে সাতাত্তরে তুলেছি। দায় স্বীকার করতে হলে মেরুদন্ড ও সৎসাহস দরকার। যারা হারের কারণ বিশ্লেষণ করতেই ভয় পাচ্ছে, বা হারকে জয় বলে চালাচ্ছে তারা করবে দায় স্বীকার ?”

রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে তথাগত রায়ের এই টুইট খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ, এদিন দুপুরে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ। লাইনে আরও অনেক বিজেপি বিধায়ক ও জেলার নেতারা রয়েছেন বলে জানা গিয়েছে। বিশেষ করে বিজেপির সাংগঠনিক জেলার বিধায়ক ও দলীয় নেতারা তৃণমূলে যোগদান করার জন্য মুখিয়ে রয়েছেন বলে জানা যাচ্ছে। আর এদিন তথাগত রায়ের নিশানায় যে দিলীপ ঘোষরা ছিলেন, তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন- মেধাবী পড়ুয়াদের বিনামূল্যে জয়েন্টের প্রশিক্ষণের সুযোগ, উদ্যোগ তৃণমূল বিধায়কের advt 19

 

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...