Friday, April 3, 2026

রাজ্যে উন্নয়নের জোয়ার: মুখ্যমন্ত্রীর কাছে কাজের আর্জি কাবুল ফেরত তরুণের

Date:

Share post:

একটু ভালো থাকার আশায় গিয়েছিলেন আফগানিস্তানের (Afghanistan) ফুড সার্ভিসে চাকরি করতে। কিন্তু এক মাস আগের থেকে তালিবানের (Taliban) দাপটে দিনরাত আতঙ্কে কেটেছে সেদেশে। তারপর কোনোরকমে প্রাণ হাতে করে বাড়ি ফেরা। আর সেখানে যেতে চান না নদিয়ার (Nadia) তাহেরপুরের সুপ্রিয় ধর (Supriyo Dhar)। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) উন্নয়নমূলক কাজ দেখে তিনি আপ্লুত। সেই কারণেই তিনি চান, রাজ্য সরকার যদি তাঁদের জন্য কোনও কাজের ব্যবস্থা করে।

আরও পড়ুন – বিজেপি ফাঁকা গলায় বেশি আওয়াজ দেয়, তৃণমূলে যোগ দিয়ে বললেন বিষ্ণুপুরের বিধায়ক

তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে গোঘাটের এক অনুষ্ঠানে সুপ্রিয়কে সংবর্ধনা দেওয়া হয়। সেই অনুষ্ঠানে তিনি বলেন, “আমার আর্জি মুখ্যমন্ত্রী আমাদের কথা একটু ভেবে দেখুন”।

২০১৭-সাল থেকে আফগানিস্থানে কাজ করছেন সুপ্রিয়। কিন্তু গত একমাসে সেখানকার যা অবস্থা দেখেছেন তা অবর্ণনীয়। এখনও তাঁর মুখে আতঙ্কের ছাপ। সেখানে বসেই তিনি রাজ্যের উন্নয়নের খবর পেতেন। সহকর্মীদের সঙ্গে তা নিয়ে আলোচনা হয়েছে বহুবার। এবার ফিরে এসে আর আফগানিস্তানে যেতে চান না তিনি। এখানেই যদি সরকারি কোনও প্রকল্পের সুপ্রিয় ও তাঁর মতো আফগানিস্তান থেকে আসা মানুষদের কাজের সংস্থান হয়, তার আবেদন জানিয়েছেন এই তরুণ।

advt 19

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...