Saturday, March 28, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বেঙ্গালুরুতে বিধায়ক-পুত্র সহ মৃত ৭ , রাজস্থানের নাগৌরে মৃত ১১

Date:

Share post:

দেশের দুই রাজ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৮ জনের। আহত একাধিক। একদিকে, রাজস্থানের নাগৌরে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১১ জনের। অন্যদিকে, বেঙ্গালুরুতে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিধায়ক-পুত্র সহ ৭ জনের।

আজ, মঙ্গলবার সকালে রাজস্থানের নাগৌরে একটি ট্রাক ও ক্রুজারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ১১ জনের মৃত্যু হয়। ৮ জনের মৃত্যু হয় ঘটনাস্থলে। বাকি ৩ জনের মৃত্যু হয় হাসপাতালে।  ৭ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।

আরও পড়ুন – অনেকটাই কমল দেশের দৈনিক সংক্রমণ, স্বস্তি দিয়ে কমছে মৃত্যুও

অন্যদিকে, কর্ণাটকের বেঙ্গালুরুর করমঙ্গল এলাকায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল ৭ জনের।  জানা গিয়েছে,  প্রচণ্ড গতিতে আসা একটি অডি গাড়ি ধাক্কা মারে লাইটপোস্টে।  দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়।

দুর্ঘটনাটি ঘটেছে প্রায় রাত আড়াইটার দিকে। নিহতদের মধ্যে তিনজন মহিলা ছিলেন। সব যাত্রীর বয়স কুড়ির কোটায়। নিমেষের মধ্যে দুমড়ে মুচড়ে যায় সেটি। ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়, পরে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আরও একজনের মৃত্যু হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িতে তামিলনাড়ুর হোসুরের ডিএমকে বিধায়ক ওয়াই প্রকাশের ছেলে করুণা সাগর ও পুত্রবধূ বিন্দুও ছিলেন। দুর্ঘটনায় তাঁদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

& advt 19

Related articles

বাংলায় ‘বুলডোজার মডেল’ চাপানো ছক! আমলা বদল নিয়ে কমিশন-বিজেপিকে একতিরে নিশানা অভিষেকের

বাংলায় নির্বাচনের আগেই লাগাতার আমলা বদল করছে কমিশন। আর তার মধ্যেই রামনবমীতে রাজ্যের একাধিক জেলায় অশান্তির খবর মিলেছে।...

ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে আইপিএল সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার বাংলাদেশের! 

ইউনূস জমানা অতীত, নতুন সরকার গঠনের পর পুরনো বেশ কিছু সিদ্ধান্ত প্রত্যাহারের পথে তারেক রহমানের (Tarique Rahman) বাংলাদেশ।...

ধোনি ছাড়া আইপিএল শুরু করবে চেন্নাই, প্রথম দুই ম্যাচে অনিশ্চিত ক্রিকেটের থালাইভা

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)। প্রথম ম্যাচে মুখোমুখি আরসিবি বনাম...

রাজধানীতে উড়ান সংকট: বিমানে যান্ত্রিক ত্রুটিতে জারি জরুরি অবস্থা

জরুরি অবস্থা জারি দিল্লি বিমানবন্দরে। স্থগিত করা হয়েছে সমস্ত বিমান চলাচল। এসেছে দমকল বিভাগও। শনিবার সকালে একটি বিমানে...