Saturday, June 27, 2026

কোচবিহারে ফের দোতলা বাস চালাবে এনবিএসটিসি

Date:

Share post:

লোকসান মেনে নিয়েও আরেকবার নতুন ভাবে দোতলা বাসকে পথে নামানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে এনবিএসটিসি।কোচবিহার ও উত্তরবঙ্গের মানুষের আবেগের কথা ভেবে এই সিদ্ধান্ত। অনেকটা উঁচুতে বসে শহর দেখার আবারও সুযোগ মিলবে৷ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেছেন খুব শীঘ্রই দোতলা বাস আবার নামবে কোচবিহারের রাস্তায়। বোর্ডমিটিং এ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে৷ ঐতিহ্যের কথা মাথায় রেখে আবারও দোতলা বাস পথে নামতে চলেছে। এমনই সিদ্ধান্ত নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। সেপ্টেম্বর মাস থেকে অন্তত দুদিন এই দোতলা বাস চলবে। তবে রুট কি হবে তা চুড়ান্ত হবে বোর্ড মিটিং এ৷ বরাবরই পর্যটকদের কাছেও বাসটি বেশ আকর্ষনীয়। প্রথমদিকে চারটি এমন দোতলা বাস ছিল সংস্থার কাছে। পরে দুটি বাস অকেজো হয়ে যায়। এরপর প্রায় দুই দশক দুটি বাস দেখা গেছে কোচবিহার থেকে পুন্ডিবাড়ি ও তুফানগঞ্জ রুটে চলতে। তবে বছর দুয়েক আগে একটি বাসকে পর্যটনের কাজে লাগিয়ে সবুজের পথে হাতছানি প্রকল্পেও কাজে লাগানো হয়েছিল। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা জানিয়েছে যান্ত্রিক কারনে ফের দুইবছর থেকে কোচবিহার ডিপোতেই পরে আছে দোতলা বাস। লিটার প্রতি ডিজেলে সাধারন বাস যদি ৪ কিলোমিটার চলে তবে এই দোতলা বাস চলে ২ কিলোমিটার। অত্যাধিক তেল খরচ করে সংস্থার পক্ষে এই বাস পথে নামানো ব্যায় সাপেক্ষ৷ তাই ব্যাস্ততার মাঝে ধীর গতিতে চলা এই বাসের উপর সাধারন যাত্রীদের আগ্রহ কম। তবে প্রাকৃতিক ছবি ও কোচবিহারের রাজআমলের নিদর্শনের ছবি দিয়ে সাজানো বাস পর্যটকদের কাছে আকর্ষনীয়।

advt 19

Related articles

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...