Saturday, March 28, 2026

অনেকটাই কমল দেশের দৈনিক সংক্রমণ, স্বস্তি দিয়ে কমছে মৃত্যুও

Date:

Share post:

আশঙ্কাকে সত্যি করে ওনামের পর অনেকটাই বেড়েছেল কেরলের করোনা সংক্রমণ। যার জেরে গোটা দেশের সংক্রমণ ৪০ হাজারের উপরেই ছিল। তবে টানা পাঁচ দিন পর ফের অনেকটাই কমল কেরলের দৈনিক সংক্রমণ। ফলত মঙ্গলবার দেশের দৈনিক সংক্রমণ ফের কমে ৩০ হাজারের সামান্য উওপরে রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৪১ জন। এইনিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৭ লক্ষ ৬৮ হাজার ৮৮০ জন।

আরও পড়ুন:এবার থেকে হোয়াটসঅ্যাপেও বুক করা যাবে কোভিড ভ্যাকসিন নেওয়ার স্লট, জেনে নিন পদ্ধতি

সংক্রমণ কমের পাশাপাশি কমেছে মৃত্যুও।  গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৫০ জনের। গোটা অতিমারি পর্বে করোনাভাইরাস দেশে প্রাণ কেড়েছে ৪ লক্ষ ৩৮ হাজার ৫৬০ জনের। গত ২৪ ঘণ্টায় সাড়ে পাঁচ হাজারেরও বেশি সক্রিয় রোগী কমেছে। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৭০ হাজার ৬৪০ জন।

কেরলের পাশাপাশি সংক্রমণ কমেছে মহারাষ্ট্র, কর্নাটক ও অন্ধ্রপ্রদেশেও। গত ২৪ ঘণ্টায় কেরলে মোট আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৬২২ জন।

প্রসঙ্গত, কোভিডের তৃতীয় ঢেউয়ে শিশুদের নিয়ে উদ্বেগে রয়েছে গোটা বিশ্ব। ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) প্রাক্তন প্রধান স্কট গটলিবের মতে, মার্কিন ওষুধ প্রস্তুতকারক ফাইজারের কোভিড-১৯ টিকা অক্টোবরের মধ্যেই ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের ভ্যাকসিন দেওয়ার অনুমোদন পেতে পারে, এমন সম্ভাবনা রয়েছে।

advt 19

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...