Sunday, June 21, 2026

এবার থেকে হোয়াটসঅ্যাপেও বুক করা যাবে কোভিড ভ্যাকসিন নেওয়ার স্লট, জেনে নিন পদ্ধতি

Date:

Share post:

এবার থেকে হোয়াটসঅ্যাপেও বুক করা যাবে কোভিড ভ্যাকসিন নেওয়ার স্লট। আর সে ক্ষেত্রে wa.me/ +919013151515 নম্বরে হোয়াটসঅ্যাপ করলেই বুক করা যাবে ভ্যাকসিনেশনের জন্য স্লট। কেন্দ্রীয় সরকারের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল চলতি বছরের ডিসেম্বরের মধ্যই সমস্ত প্রাপ্তবয়স্ককে টিকাকরণ করানোর লক্ষ্য স্থির করা হয়েছে। আর সেই লক্ষ্য পূরণেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য মঙ্গলবার সকালে টুইট করে জানান, নাগরিকদের সুবিধার্থে এই নতুন যুগের সূচনা। এবার থেকে নিজের ফোন থেকে খুব সহজেই করোনার ভ্যাকসিনের স্লট বুক করে ফেলুন। এরপরই তিনি একটি লিংক ও সেখানে শেয়ার করেছেন । প্রত্যেকটা পদক্ষেপকে বুঝিয়ে দিয়েছেন কীভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভ্যাকসিনেশনের স্লট বুক করা যাবে।

আরও পড়ুন-আন্দোলনের নামে বিশৃঙ্খলা: বিকাশভবনের সামনে দুর্ভাগ্যজনক ঘটনা, গেলেন শিক্ষামন্ত্রী

হোয়াটসঅ্যাপে my gov India corona help desk এ book এ slot পাঠাতে হবে। তারপর একটা ওটিপি আসবে সেটাকে ভেরিফাই করে নিলেই নিজের স্লট বুক করা যাবে হোয়াটসঅ্যাপ থেকে। আর এই সংক্রান্ত সমস্ত তথ্যই বিস্তারিতভাবে ‘কো উইন’ অ্যাপে ও বর্ণনা করা আছে।

এর আগেই কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবার থেকে ভ্যাক্সিনেশনের সার্টিফিকেটও পাওয়া যাবে। আর এখন ভ্যাক্সিনেশনের স্লট বুক করার সুযোগ ও পাওয়া যাবে হোয়াটসঅ্যাপ-এর মাধ্যমে।

advt 19

 

Related articles

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...