Sunday, June 21, 2026

আন্দোলনের নামে বিশৃঙ্খলা: বিকাশভবনের সামনে দুর্ভাগ্যজনক ঘটনা, গেলেন শিক্ষামন্ত্রী

Date:

Share post:

বিকাশ ভবনের (Bikash Bhabhan) সামনে আন্দোলনের নামে বিশৃঙ্খলা শিক্ষক সংগঠনের সদস্যদের। বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা ৫ জন শিক্ষিকার। সেই সময় ওইখানে সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকলেও কেউ বাধা দেওয়ার চেষ্টা করেননি। আন্দোলনের নামে অহেতুক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন তিনি। এই প্রসঙ্গে তৃণমূলের (Tmc) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, আত্মহত্যায় প্ররোচনা দুর্ভাগ্যজনক। তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

আরও পড়ুন – বিজেপিতে স্বপ্নভঙ্গ! “বন্ধুরা তৃণমূলে, আমাকেও ভাবতে হবে”: রিমঝিম

ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকালে। এসএসকে ও এমএসকের পাঁচ শিক্ষিকাকে বদলির প্রতিবাদ করে আন্দোলনে নামে শিক্ষক ঐক্যমঞ্চ। প্রতিবাদ ঘিরে এদিন দুপুরে তুলকালাম শুরু হয় বিকাশ ভবনের সামনে।
শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের ওই ৫ শিক্ষিকা দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। মঙ্গলবার সকাল থেকেই বিকাশ ভবনের সামনে গিয়ে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ৫ শিক্ষিকা তাঁদের বাড়ির কাছাকাছি এলাকায় বদলি করার দাবি জানান। এই দাবিতেই বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। হঠাৎ তাঁরা সকলের সামনেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু অন্য সদস্যরা তাঁদের আটকানোর চেষ্টা করেননি। অসুস্থ হয়ে পড়লে তাঁদেরকে তৎক্ষণাৎ বিধান নগর মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ৩ জনকে আরজিকরে (RG Kar) এবং ২ জন এনআরএসে (NRS) ভর্তি করা হয়। তাঁদের অবস্থা স্থিতিশীল।

খবর পেয়ে ঘটনাস্থলে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। ঘটনাটি দুঃখজনক বলে জানান শিক্ষামন্ত্রী। অসুস্থ শিক্ষিকাদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, চাকরির ক্ষেত্রে বদলির সমস্যা থাকে। এই রাজ্য সরকার সমস্যার সমাধানে ব্যবস্থা নিয়েছে।

advt 19

 

 

Related articles

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...