Saturday, June 20, 2026

বিজেপিতে স্বপ্নভঙ্গ! “বন্ধুরা তৃণমূলে, আমাকেও ভাবতে হবে”: রিমঝিম

Date:

Share post:

অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় (Anindya Pulak Bandopadhyay), রূপা ভট্টাচার্যের (Rupa Bhattacharya) পরে এবার কি বিজেপিতে স্বপ্নভঙ্গ রিমঝিম মিত্রের (Rimjhim Mitra)? অন্তত সম্প্রতি তাঁর মন্তব্যে তেমনই প্রকাশ। বিজেপির (Bjp) সাংগঠনিক বৈঠকে তাঁকে দেখা যায়নি। এ প্রসঙ্গে রিমঝিম জানান, তাঁকে নাকি এ বিষয়ে জানানো হয়নি। অথচ বিধানসভা নির্বাচনের আগে যথেষ্ট সক্রিয় ভাবে দেখা গিয়েছিল রিমঝিমকে। রাজনীতির ময়দানে নেমে বিরোধী দলের অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের রীতিমতো আক্রমণের রাস্তায় হাঁটেন রিমঝিম। তবে, তাতে শিকে ছেঁড়েনি। বিজেপিতে খুব একটা কল্কে পাননি তিনি। এখন কি তাই গোঁসা করে গেরুয়া ছাড়তে চান তিনি?

আরও পড়ুন- পঞ্জশিরে রক্তক্ষয়ী লড়াই, সালেহ নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করলেন

রিমঝিম মিত্র নাকি সক্রিয় রাজনীতিতে থাকতে চান। কিন্তু যে দলে তিনি সম্মান পাবেন না, সেখানে তিনি থাকবেন না। অর্থাৎ কর্মসূচি এবং বৈঠকে না পাওয়াতে তাঁর যে রীতিমতো গোঁসা হয়েছে সেটাও স্পষ্ট করেছেন রিমঝিম। তাহলে কি রাম ছেড়ে অনিন্দ্য, রূপার মতো বামে যাবেন? না সে পথে আপাতত হাঁটার ইচ্ছা নেই তাঁর। কারণ রিমঝিমের কথায়, “আমাদের অনেক বন্ধু তৃণমূলে গিয়েছেন। আমাকেও বিষয়টা ভাবতে হবে”। অর্থাৎ এবার শাসকদলের অলিন্দে হাঁটার ইচ্ছে প্রকাশ করছেন রিমঝিম। তবে, তাঁর এই ইচ্ছের খবরে জোড়া ফুল শিবির কী করে এখন সেটাই দেখার।

advt 19

 

Related articles

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...