Thursday, June 25, 2026

পঞ্জশিরে রক্তক্ষয়ী লড়াই, সালেহ নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করলেন

Date:

Share post:

তালিবানের সঙ্গে যুদ্ধ করতে করতেই নিজেকে প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করলেন আমারুল্লাহ সালেহ। তাঁর সঙ্গে হাতে হাত মিলিয়ে পঞ্জশিরে তালিবান প্রতিরোধে লড়ছেন মাসুদ। কয়েকটি প্রদেশ হাতছাড়া হলেও নর্দার্ন অ্যালায়েন্স বাহিনীর সঙ্গে লড়াইয়ে এঁটে উঠতে পারছে না তালিবান। সালেহর অভিযোগ, লড়াইয়ে পারছে না দেখে, পঞ্জশিরে খাদ্যদ্রব্য ঢোকা বন্ধ করে দিয়েছে তালিবান। বৃদ্ধ আর শিশুদের অপহরণ করছে। তাদের ‘ওয়ার শিল্ড’ হিসাবে ব্যবহার করছে। তালিবানি ভয়ে পঞ্জশিরের মহিলারা জঙ্গলে আশ্রয় নিয়েছেন।

আরও পড়ুন: নিমতিতা বিস্ফোরণে NIA চার্জশিটে UAPA ধারা যোগ

অন্যদিকে আফগানিস্তান থেকে বিদেশিদের চলে যাওয়ার ডেড লাইন দিয়ে দিল তালিবান। ৩১ অগাস্ট সেই নির্দিষ্ট দিন। কিন্তু কেউ যেতে না পারলে তার ভবিষ্যত কী হবে তা জানা যায়নি। মুশকিলে আমেরিকা। মার্কিন নাগরিকদের কীভাবে নিয়ে যাওয়া হবে সে নিয়ে চিন্তায় ব্যতিব্যস্ত বাইডেন প্রশাসন। কাবুল বিমানবন্দর তালিবান ঘিরে রেখেছে। ভিতরে ন্যাটো বাহিনী। সব মিলিয়ে বিমান নামার পরিস্থিতি এই মুহূর্তে নেই। এর মাঝেই আফগানিস্তান থেকে ৭৮ জনকে নিয়ে একটি বিমান নেমেছে নয়াদিল্লিতে। যার মধ্যে ভারতীয় ২৫জন।

এদিকে মঙ্গলবার চিন অবস্থান স্পষ্ট করে বলেছে, তারা আফগানিস্তানের পাশে থাকছে। অন্যদিকে পাকিস্তান এতটাই এগিয়ে গিয়েছে যে লাহোর-করাচিতে জৈশ ও লস্কর ই তৈবার মিছিল শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার দুপুর থেকে ইউক্রেনের বিমান অপহরণ নিয়ে বিশ্ব রাজনৈতিক মহল উত্তপ্ত। বিমান ইরানে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

advt 19

 

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...