Saturday, June 20, 2026

ভ্যাপসা গরমে নাকাল হলেও দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টির দেখা মিলবে না , পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

ভ্যাপসা গরমে নাকাল হলেও দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টির দেখা মিলবে না , পূর্বাভাস হাওয়া অফিসের ভ্যাপসা গরমে নাজেহাল মহানগরবাসী (kolkata) । পাখার হাওয়া যেন গায়ে লাগছে না । কিন্তু বৃষ্টি চাইলেও বৃষ্টির দেখা মিলবে না। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (alipore weather office) । হাওয়া অফিস জানিয়েছে মৌসুমী নিম্নচাপ অক্ষরেখাটি ক্রমশ হিমালয়ের পাদদেশে সরে যাচ্ছে। তাই তার প্রভাবে উত্তরবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টি (rainy season) হয়ে চলেছে । কিন্তু দক্ষিণবঙ্গে (sourhbengal) স্থানীয় বজ্রগর্ভ মেঘ সঞ্চার না হলে এখনই টানা বৃষ্টির সম্ভাবনা নেই ।তবে আজ কলকাতার কোন কোন অংশে অংশে আকাশ আজ আংশিক মেঘলা থাকবে৷ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে৷ কোনও কোনও অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবার কোথাও চড়চড়িয়ে রোদ উঠতে পারে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ, ন্যূনতম ৬১ শতাংশ৷

 

আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপরে একটি মৌসুমী অক্ষরেখা তৈরি হয়েছে কিন্তু সেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে যাচ্ছে একেবারে উত্তর-পূর্বে শোনা যাচ্ছে। এই সক্রিয়তা বজায় থাকবে আগামী ২৫ অগাস্ট পর্যন্ত। ২৬ অগাস্ট থেকে মৌসুমী অক্ষরেখা ফের দক্ষিণের দিকে যেতে শুরু করবে আর তখনই সেই মৌসুমী অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে ফের বর্ষণের সম্ভাবনা হতে পারে বলে মনে করা হচ্ছে

কবে দক্ষিনে বৃষ্টি না হলে উত্তরবঙ্গ বৃষ্টিতে প্রায় প্লাবিত আলিপুরদুয়ার এবং কোচবিহারে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। এছাড়াও উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টি সতকর্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের বাকি জেলাতেও মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। প্রবল বৃষ্টির ফলে নদীর জল জলস্তর বৃদ্ধি পাবে মালদহে এমনিতেই মহানন্দা নদীর জলস্তর বৃদ্ধির কারণে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে নিচু এলাকা প্লাবনের আশঙ্কা। পাহাড়ি এলাকায় ধসের সম্ভাবনার সতর্কতা জারি হয়েছে৷

advt 19

Related articles

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...