Sunday, June 21, 2026

অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করে প্রহৃত মা-ছেলে!

Date:

Share post:

অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় যুবককে বেধড়ক মারধরের অভিযোগ। ছেলেকে ব‍াঁচাতে গিয়ে প্রহৃত হলেন মা এবং কাকিমাও। সোমবার রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে চুঁচুড়া (Chinsura) থানার পুরাতন কাপাসডাঙ্গা এলাকায়। আক্রান্ত ব্যাক্তির নাম পার্থসারথি সেন (Parthasarathi Sen)। ঘটনায় পার্থসারথির মা জ্যোৎস্না সেন (Jyotsna Sen) এবং কাকিমা রত্না সেনও (Ratna Sen) দুষ্কৃতীদের হাতে প্রহৃত হন বলে অভিযোগ। ব্যান্ডেল-নৈহাটি লাইনের হুগলিঘাট স্টেশনের কাছে পুরাতন কাপাসডাঙ্গা এলাকার বাসিন্দা পেশায় বেসরকারি সংস্থার কর্মী পার্থসারথি সেন। তাঁর বাড়ির অদূরেই তৈরি হচ্ছে একটি বাড়ি। অভিযোগ, নির্মীয়মাণ সেই বাড়িই বিগত বেশ কিছুদিন ধরে সমাজ বিরোধীদের আখড়া হয়ে উঠেছে। বিষয়টি জানতে পেরে বাড়িতে ঢোকার মূল গেটে মালিক তালা ঝোলালেও সেই তালা দুষ্কৃতীরা ভেঙে দিয়েছে বলে অভিযোগ। সম্প্রতি শুধু মদ্যপান নয়, ওই বাড়িতে রীতিমতো মধুচক্র শুরু হয় বলে স্থানীয়দের অভিযোগ। তবে ভয়ে সেভাবে কেউ প্রতিবাদ করতে পারেনি।

আরও পড়ুন – বিজেপিতে স্বপ্নভঙ্গ! “বন্ধুরা তৃণমূলে, আমাকেও ভাবতে হবে”: রিমঝিম

সোমবার রাতে পার্থসারথি কাজ থেকে বাড়ি ফিরে দেখেন বাড়ির গেটে অচেনা সাইকেল রাখা রয়েছে। নির্মীয়মাণ বাড়িতে গিয়ে সেসময় উপস্থিত ব্যাক্তিদের সেখানে মদ্যপান ও গালিগালাজের প্রতিবাদ করায় তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ছেলেকে বাঁচাতে গিয়ে প্রহৃত হন মা জ্যোৎস্নাদেবী ও কাকিমা রত্নাদেবী। খবর পেয়ে যান পাড়া প্রতিবেশীরা। এরপরই চম্পট দেয় দুষ্কৃতীরা। এবিষয়ে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়।

advt 19

 

Related articles

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...