Saturday, June 20, 2026

দুয়ারে সরকারে ২ কোটির বেশি আবেদন, চাপ সামলাতে ব্যাঙ্ক খোলা ৪ টে পর্যন্ত: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আগেই দুয়ারে সরকার প্রকল্পের সাফল্যের কথা উল্লেখ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। পানাগড়ের অনুষ্ঠান থেকে তিনি জানালেন, “মঙ্গলবার পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্পগুলিতে (Camp) ২ কোটির বেশি মানুষ আবেদন জমা দিয়েছেন। এঁদের মধ্যে দেড় কোটি মহিলা”। এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি স্বাস্থ্যসাথী প্রকল্পের কথা উল্লেখ করেন।

মুখ্যমন্ত্রী জানান, ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাঙ্কগুলিকে (Bank) ফের পুরো সময় কাজের অনুমতি দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার থেকে ৪টে পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে। এখন বেলা ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকছে। তবে এতে সমস্যা হচ্ছে। কারণ, ১৬ তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কাজ শুরু হয়েছে। তার জন্য আবেদনকারীরা অ্যাকাউন্ট খুলছেন।

আরও পড়ুন-এশিয়ার বৃহত্তম ডিটেনশন ক্যাম্প অসমে, ৪৫ দিনের মধ্যে কাজ শেষ করার নির্দেশ গুয়াহাটি হাইকোর্টের

সরকার গঠনের তিনমাসের মধ্যে প্রতিশ্রুতি পালন করেছে এই সরকার-জানান মমতা। মোদি সরকারকে ব্যঙ্গ করে তিনি বলেন, মোদি সরকার বলেছিল বিদেশ থেকে ‘কালাধন’ নিয়ে আসবে কিন্তু দশ বছরের সেই প্রতিশ্রুতি পালন করে উঠতে পারেনি।

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে এক একটি পরিবার বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পায়। ‘কন্যাশ্রী’-‘সবুজ সাথী’র সাইকেল পায় পড়ুয়ারা। ‘স্বাস্থ্যসাথী’র সুবিধা পায় পুরো পরিবার। ‘সবুজশ্রী’ প্রায় যুবকরা। চালু হয়েছে ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’। এছাড়া বিনামূল্যে রেশন। বিধবাভাতা, বার্ধক্যভাতা-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা রয়েছে রাজ্যবাসীর জন্য। মুখ্যমন্ত্রী বলেন, কারও প্ররোচনায় পা দিয়ে অযথা ভিড় বাড়াবেন না। সরকারি নির্দেশ মেনে ‘দুয়ারে সরকারে’র ক্যাম্পে গিয়ে প্রকল্পের আবেদন জানানোর পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

advt 19

 

Related articles

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...