Saturday, June 27, 2026

ভ্যাকসিনের জন্য হুড়োহুড়ি নয়, শিশুদের জন্য বেড়েছে বেড: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

করোনার (Corona) তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন অংশে সংক্রমণ বৃদ্ধির খবর মিলেছে। তৃতীয় ঢেউয়ে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এই কারণে প্রস্তুত আছে রাজ্য। রাজ্যে শিশুদের জন্য হাসপাতালে (Hospital) বেডের সংখ্যা বাড়ানো হয়েছে। বুধবার, পানাগড়ের অনুষ্ঠানে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। একইসঙ্গে টিকাকরণের বিষয়ক ফের জোর দেন মুখ্যমন্ত্রী। তবে তিনি জানান, ভ্যাকসিন (Vaccine) রাজ্যের হাতে নেই। কেন্দ্র পাঠালে সবাইকে দেওয়ার ব্যবস্থা করবে রাজ্য। ” ভ্যাকসিন সকলেই পাবেন। তবে হুড়োহুড়ি করবেন না ।”

আরও পড়ুন-বিশ্বভারতী : উপাচার্যর দাবি বাড়িতে খাবার ঢুকতে দেওয়া হচ্ছে না, তিন বেলা খাবার পাঠিয়ে দিলেন পড়ুয়ারা 

মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ৪ কোটির বেশি টিকাকরণ হয়েছে। আরও ১৪ কোটি টিকা প্রয়োজন। শিশুদের কথাও মাথায় রাখতে হচ্ছে। শিশুদের জন্য ১০ হাজার বেড প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, শহর এলাকায় ৭৫ শতাংশ টিকা দেওয়া গিয়েছে। ১২ বছরের নীচে শিশুদের মায়েদের টিকাকরণের জোর দিয়েছে রাজ্য। তৃতীয় ঢেউ সামাল দিতে সকলকে মাস্ক পরার এবং সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

advt 19

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...