Monday, April 13, 2026

বাহিনীর অক্লান্ত দায়িত্ব পালনের জন্য পুলিশ দিবসে কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

পুলিশ দিবসে তাদের অক্লান্ত দায়িত্ব পালনের জন্য বাহিনীকে কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) সোশ্যাল মিডিয়ায় এদিন পুলিশ দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। পুলিশ বাহিনীর প্রত্যেক সদস্য এবং তার পরিবারকে আন্তরিক কৃতজ্ঞতা জানান মমতা।

নিজের ফেসবুক (Facebook) পেজে মুখ্যমন্ত্রী লেখেন,
“প্রতিবছর, আমরা আমাদের পুলিশ বাহিনীর অনুকরণীয় কাজের প্রতি সম্মান জানাতে পশ্চিমবঙ্গে পয়লা সেপ্টেম্বর পুলিশ দিবস হিসেবে পালন করি। দিবস উপলক্ষ্যে, ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর রাজ্যজুড়ে সড়ক নিরাপত্তা সপ্তাহের আয়োজন করা হচ্ছে। এই উদ্যোগের লক্ষ্য পশ্চিমবঙ্গের সমস্ত রাস্তায় নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক আইন আরো কঠোরভাবে প্রয়োগ করা।
সব জীবনই মূল্যবান। আমি সকলকে সব সময় সব ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানাচ্ছি। নিজেকে এবং অন্যদের সুরক্ষিত রাখুন। নিরাপদ থাকুন।”

রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি করোনাকালে বহু সামাজিক দায়িত্ব পালন করেছেন পুলিশকর্মী-আধিকারিকরা। লকডাউনে জনসচেতনতা প্রচার এর পাশাপাশি, আক্রান্ত ব্যক্তির বাড়ির দরজায় পৌঁছে দিয়েছেন প্রয়োজনীয় সামগ্রী-ওষুধ। তাঁদের এই কর্তব্যনিষ্ঠার বরাবর প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:চন্দনার বিরহে মদ্যপানই কাল, “দেবদাস” হয়ে আবার হাসপাতালে কৃষ্ণ

 

Related articles

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...