Tuesday, June 16, 2026

প্রয়োজনে ফের ড্রোন হামলা হবে আফগানিস্তানে, হুঁশিয়ারি পেন্টাগনের

Date:

Share post:

আফগানিস্তান(Afghanistan) থেকে সম্পূর্ণরূপে সেনা প্রত্যাহার করে নিয়েছে আমেরিকা। তবে প্রয়োজন পড়লে ফের ড্রোন হামলা(drone attack) চালানো হবে আফগানিস্তানের মাটিতে। সম্পূর্ণরূপে সেনা প্রত্যাহারের ২৪ ঘণ্টার মাথায় আফগানিস্তানের মাথাচাড়া দেওয়া জঙ্গি সংগঠন(Terror organisation) আইএস কে এমনটাই হুঁশিয়ারি দিল পেন্টাগন। শুধু তাই নয় পেন্টাগনের(Pentagon) তরফে জানিয়ে দেওয়া হয়েছে আফগান প্রদেশ তো বটেই দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের ওপর নজর রাখছে আমেরিকা।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি  বলেন, ”ইসলামিক স্টেট খোরাসান এবং আরও বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠী দক্ষিণ এশিয়ার দেশগুলিতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে। প্রয়োজন হলে সবটা সামলাতে ফের ড্রোন হামলা করবে মার্কিন মুলুক।” প্রেস সেক্রেটরি জন কিরবি আরও জানান, “আমরা কোনও অনুমানভিত্তিক অপারশনে যাচ্ছি না। যা হবে তা বাস্তব প্রেক্ষাপটের ভিত্তিতে। আমরা নিজেদের ক্ষমতা বজায় রেখেই চলব। যখন প্রয়োজন হবে তখন তা ব্যবহার করব।”

আরও পড়ুন:বাংলার পিচে তৃণমূলের বাউন্সার, “উইকেট” বাঁচাতে দিশাহীন শুভেন্দু ছুটছেন বনগাঁয়

উল্লেখ্য, পূর্বঘোষণা মতোই দীর্ঘ ২০ বছরের যুদ্ধের সমাপ্তি টেনে আফগানিস্তান ছেড়েছে মার্কিন সেনাবাহিনী। এরপরই মার্কিন প্রেসিডেন্ট বাইডেন জানান, আফগানিস্তানে আমাদের সামরিক অবস্থানের ইতি টানা হয়েছে। গত ১৭ দিনে আকাশপথে সবচেয়ে বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ সম্পন্ন হয়েছে। সেখানে থাকা সমস্ত মার্কিন বাহিনী ও আমেরিকার সাধারণ নাগরিককে উদ্ধার করে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে।”

advt 19

 

Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...