Saturday, April 4, 2026

পুলিশের ভূমিকা নিয়ে ধনকড়ের কটাক্ষের মোক্ষম জবাব মমতার

Date:

Share post:

পুলিশ দিবসে পুলিশের ভূমিকা নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। আর নাম না করে তার মোক্ষম জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। পুলিশ দিবস (Police Day) উপলক্ষ্যে এদিন সকালে বাহিনীকে নিজেদের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী। ধনকড় তাঁর টুইটে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নাম না করে রাজ্য পুলিশকে কটাক্ষ করেন। পানাগড়ে কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান থেকে তার পালটা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:পুলিশ দিবসে পথ নিরাপত্তা সচেতনতায় অভিনব উদ্যোগ তিলজলা ট্রাফিক গার্ডের

ধনকড় তাঁর টুইটে লেখেন, “আশা করি পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা করবে। মানবাধিকার যোদ্ধার কাজ করবে। পুলিশের রাজনীতিকরণ হলে তা গণতন্ত্রের পক্ষে বিপদজনক…।”

পানাগড়ের মঞ্চ থেকে এর মোক্ষম জবাব দেন মুখ্যমন্ত্রী। নাম না করে তিনি বলেন, “পুলিশ বাহিনী ও তাদের পরিবারকে অভিনন্দন। অনেকেই দেখলাম টুইটে ব্যঙ্গ করছে। এটা করা উচিত নয়। এতে বাহিনীর ভালো কাজের মনোবল ভেঙে যায়। হাজারটা কাজ করলে দু-একটা ভুলভ্রান্তি হতেই পারে। তার জন্য পুরো বাহিনীকে বদনাম করা ঠিক নয়।”

বিভিন্ন সময়ে রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন রাজ্যপাল। পুলিশের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশ দিবস ধনকড়ের কটাক্ষের জবাব দিয়ে মমতা বুঝিয়ে দিলেন তিনি বাহিনীর পাশে আছেন। উল্লেখ্য, এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে কীর্ণাহার থানার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...