Wednesday, June 24, 2026

জল্পনার অবসান, এটিকে মোহনবাগানেই থাকছেন প্রবীর, জানালেন নিজেই

Date:

Share post:

জল্পনার অবসান। এটিকে মোহনবাগানেই( Atk Mohunbagan) থাকছেন প্রবীর দাস( Prabir Das)। বুধবার নিজের ফেসবুক পেজে সেই কথা নিজেই জানিয়ে দিলেন তিনি। বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল, এটিকে মোহনবাগান ছাড়তে পারেন তারকা এই উইংব্যাক। যেতে পারেন এসসি ইস্টবেঙ্গলেও। লাল-হলুদ ছাড়াও ছিল একাধিক ক্লাব প্রস্তাব। এমনকি গুঞ্জন উঠেছিল যে গেমটাইম না পাওয়ার জন্য তিনি ক্লাব থেকে রিলিজও চেয়েছেন। কিন্তু বুধবার শেষ অবধি সেই সমস্ত জল্পনায় ইতি টানলেন স্বয়ং প্রবীর। বললেন মোহনবাগানেই থাকছি আমি।

বুধবার নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন প্রবীর, যেখানে দেখা যাচ্ছে, অনুশীলনের জন্য তৈরি হচ্ছেন তিনি। সেখানেই জানিয়ে দেন, এটিকে মোহনবাগানেই থাকছেন। এই বলেই অনুশীলনে নেমে পড়েন প্রবীর। আর ব‍্যাকগ্রাউন্ডে চলছে মোহনবাগান সমর্থকদের তৈরি করা গান ‘মোহনবাগানিতো’, গান। যা জনপ্রিয় স্প্যানিশ গান ‘দেসপাসিতো’ এর সুরে তৈরি।

আরও পড়ুন:অরিন্দমকে পেতে বিশাল অঙ্কের প্রস্তাব দিল এসসি ইস্টবেঙ্গল : সূত্র

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...