Monday, June 22, 2026

অভিষেক মামলায় কোর্টের প্রশ্নে ফের বিপাকে পুলিশ

Date:

Share post:

আগরতলা: অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ ছয় তৃণমূল নেতানেত্রীর বিরুদ্ধে ত্রিপুরার খোয়াই থানার পুলিশ যে মামলা করেছে, তাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছেন তৃণমূলের সুবল ভৌমিক। বৃহস্পতিবার এর শুনানিতে প্রধান বিচারপতির প্রশ্নে ফের বিপাকে পড়ল ত্রিপুরা সরকার। অ্যাডভোকেট জেনারেল এর যথাযথ উত্তর দিতে পারেননি। প্রধান বিচারপতি বলেছেন তিনি সব নথি ও ভিডিও খতিয়ে দেখবেন।
আসলে খোয়াই মামলার আসল রহস্য লুকিয়ে আছে তেলিয়ামুড়া থানার মামলায়। সুদীপ রাহা, আশিসলাল সিং, জয়া দত্ত, দেবাংশু ভট্টাচার্যসহ চোদ্দজন তৃণমূল নেতাকর্মীকে তেলিয়ামুড়া থানা মামলা দেয়। কোভিডবিধি ভাঙার অভিযোগে। ননকগনিজেবল জামিনযোগ্য মামলা সেটি। হাইকোর্ট নজর করেছেন, তেলিয়ামুড়া থানা মামলা করলেও ধৃতদের অন্য পুলিশ লাইনে রাখা হয়। তারপর খোয়াই থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কোর্টে পাঠানো হয়। অথচ যে ধারায় গ্রেপ্তার, তাতে থানা থেকেই জামিন দেওয়া যেত। পুলিশ সেটা করেনি বলেই তো অভিষেকসহ বাকিদের খোয়াই থানায় যেতে হয়েছিল। ফলে অভিষেকদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধার অভিযোগ দিতে গেলে আগে দেখতে হবে তাঁদের যেতে হল কেন? প্রধান বিচারপতি এই প্রশ্ন করেন ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেলকে। কিন্তু তার সদুত্তর ছিল না।

আরও পড়ুন –নয়া চমক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে তৈরি হচ্ছে দেবী দুর্গার মূর্তি

তৃণমূলের আইনজীবী সিদ্ধার্থ লুথরা ও বিশ্বজিত দেব বলেন অভিষেকরা কোনো কাজে বাধা দেননি। পুলিশই বেআইনি কাজ করেছে। তখন বিচারপতি বলেন এসংক্রান্ত সব নথি ও ভিডিও তিনি নিজে দেখবেন। তারপর তিন সপ্তাহ পরে আবার শুনানি। এর মধ্যে পুলিশ চার্জশিট দিতে পারবে না। সরকারপক্ষ জানায় তদন্ত শেষ। তবুও আদালত বলে দেন কোনো চার্জশিট দেওয়া যাবে না। বিশ্বজিৎ দেব পরে বলেন,” আদালত অনুভব করছেন খোয়াই মামলার আড়ালে আসলে তেলিয়ামুড়া থানার অভিযোগকে ঘিরে পুলিশের বেআইনি কাজ রয়েছে। ঐ চোদ্দজনকে জোর করে আটকে রাখার জন্যেই অভিষেকবাবুদের যেতে হয়েছিল। তাঁরা কোনও আইনবহির্ভূত কাজ করেননি।”

advt 19

 

Related articles

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...

মুখ্যমন্ত্রীর ‘ঝাড়াই-বাছাই’ বার্তা: কাদের চাকরিতে কোপ!

বাজেটে ভাতা বৃদ্ধি ঘোষণা করলেও সিভিক ভলান্টিয়ার (Civic), ভিলেজ পুলিশ এবং বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর...