Saturday, June 20, 2026

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

Date:

Share post:

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে তাকদায় পথ চলা শুরু করছে দার্জিলিং হিল ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট। এর ফলে উত্তরবঙ্গের শিক্ষাক্ষেত্রে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হবে বলেই মনে করছে প্রশাসন।

গোর্‌খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) শিক্ষা দফতর ও ইঞ্জিনিয়ারিং দফতরের উদ্যোগে কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে। দৈনন্দিন ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ওড়িশা চাইল্ড ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট। আর্থিক সহায়তা করেছে ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড তাদের কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি প্রকল্পের অংশ হিসেবে।

অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন অনুমোদিত এবং মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির আওতাধীন এই প্রতিষ্ঠান কার্যত পশ্চিমবঙ্গের প্রথম টেকনিক্যাল ডিগ্রি কলেজ, যা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেলে পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জিটিএর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অনিত থাপা। প্রশাসনের আশা, পাহাড়ের বহু ছাত্রছাত্রী যারা এতদিন ইঞ্জিনিয়ারিং পড়াশোনার জন্য সিলিগুড়ি বা কলকাতায় যেতে বাধ্য হতেন, তাঁরা এখন নিজস্ব অঞ্চলে থেকেই প্রযুক্তি শিক্ষা গ্রহণ করতে পারবেন। এতে শুধু উচ্চশিক্ষার মানোন্নয়নই হবে না, নতুন কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে।

তাকদায় এই নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ পাহাড়ের শিক্ষাক্ষেত্রের পাশাপাশি সমগ্র সমাজের উন্নয়নের এক নতুন প্রতীক হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন – শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...