Saturday, April 4, 2026

কংগ্রেসে গেলে কোন ভূমিকায় পিকে? জল্পনা তুঙ্গে

Date:

Share post:

ভোট কুশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor) কংগ্রেসে যোগদান কি শুধু সময়ের অপেক্ষা? এই নিয়ে জল্পনা রাজনৈতিক মহলে। সূত্রের খবর, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। ইতিমধ্যেই না কি পিকে-কে নিয়ে বর্ষীয়ান কংগ্রেস (Congress) নেতাদের সঙ্গে আলোচনা করেছেন হাইকমান্ড।

কংগ্রেস সূত্রে খবর, দলের মধ্যে তৈরি হওয়া বিরোধী গোষ্ঠী পিকের অন্তর্ভুক্তি নিয়ে বেঁকে বসেছে। কিন্তু সোনিয়া গান্ধী চাইছেন, রাহুল-প্রিয়াঙ্কার সঙ্গে মিলে কাজ করুন ভোট কুশলী প্রশান্ত কিশোর। ইতিমধ্যেই ২০১৭-তে প্রিয়াঙ্কা এবং রাহুল গান্ধীর (Priyanka Gandhi and Rahul Gandhi) সঙ্গে প্রশান্ত কিশোর কাজ করেছেন, তাই এতে তাঁদের আপত্তি নেই।

আরও পড়ুন – গরুকে জাতীয় পশু করার পক্ষে সওয়াল এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখরকুমার যাদবের

এখন প্রশ্ন হচ্ছে পিকে কংগ্রেসে গেলে কি আলাদা নির্বাচনী প্রচার কমিটির দায়িত্ব পাবেন? নাকি, দলের বর্তমান পরিকাঠামোর মধ্যেই তাঁকে অন্তর্ভুক্ত করা হবে? কয়েকদিন আগেই দিল্লিতে রাহুল গান্ধীর বাড়ি গিয়ে দেখা করেন পিকে। ছিলেন সোনিয়া, প্রিয়ঙ্কাও।

জেডিইউ-এ নীতীশ কুমারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন প্রশান্ত কিশোর। কিন্তু জেডিইউ (Jdu) বিজেপির (Bjp) সঙ্গে গাঁটছড়া বাঁধা পছন্দ হয়নি তাঁর। বিজেপি বিরোধিতায় সরব হওয়ায় দল ছাড়তে হয় তাঁকে। সম্প্রতি পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের উপদেষ্টা পদ থেকেও সরে আসেন পিকে। পশ্চিমবঙ্গের বিধানসভার ফল মিলিয়ে দেওয়ার পরেও ভোট কুশলীর কাজ থেকে সরে আসতে চেয়েছিলেন প্রশান্ত কিশোর। তখনই তিনি সক্রিয় রাজনীতিতে যোগ দেবেন এরকম জল্পনা তৈরি হয়। তবে কংগ্রেসের যোগ দিয়ে তাঁর ভূমিকা কী হবে তাই এখন দেখার।

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...