Sunday, June 28, 2026

কোচ সৌম্যদীপের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের বিস্ফোরক অভিযোগ মনিকার

Date:

Share post:

টোকিও অলিম্পিকে দু’জনের সংঘাত প্রকাশ্যে এসেছিল। এবার আরও বড় অভিযোগে তোলপাড় ভারতীয় টেবল টেনিস মহল। জাতীয় দলের কোচ বাংলার সৌম্যদীপ রায়ের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার বিস্ফোরক অভিযোগ আনলেন সদ্য অলিম্পিকে প্রতিনিধিত্ব করা দেশের টিটি তারকা মনিকা বাত্রা। তাঁর অভিযোগ, গত মার্চে দোহায় অনুষ্ঠিত এশিয়ান টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে বাংলার মেয়ে সুতীর্থা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ম্যাচ ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন সৌম্যদীপ। এই ব্যাপারে বাংলার প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়নের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

টোকিও অলিম্পিকে গিয়ে সৌম্যদীপের সাহায্য নিতে চাননি মনিকা। তা নিয়ে সর্বভারতীয় টেবল টেনিস ফেডারেশন তাঁকে শো-কজ করেছিল। তার জবাব দিতে গিয়েই চিঠিতে বিস্ফোরক অভিযোগ এনেছেন মনিকা। তিনি এও বলেছেন, সৌম্যদীপ যে তাঁকে ম্যাচ ফিক্সিং করতে বলেছিলেন তার প্রমাণ রয়েছে।

আরও পড়ুন- দরকারে খুঁজে পাওয়া যায় না, নিজের গড়েই বিক্ষোভের মুখে অধীর advt 19

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...