Saturday, April 4, 2026

ইস্টবেঙ্গলে হীরা,জয়নার লরেন্সো, থেকে গেলেন রাজু গায়কোয়াড়

Date:

Share post:

দলবদলে একর পর এক চমক দিয়ে চলেছে এসসি ইস্টবেঙ্গল( Sc EastBengal)। শুক্রবার হীরা মণ্ডল (Hira Mondal), রাজু গায়কোয়াড় (Raju Gaikwad), জয়নার লরেন্সোকে (Joyner Lourenco) সই করাল তারা।

বছর তিনেক আগে ইস্টবেঙ্গলে সই করেও খেলা হয়নি হীরা মণ্ডলের। তবে ফের একবার  ইস্টবেঙ্গলে হীরা মণ্ডল। ইস্টবেঙ্গলে সই করে উচ্ছসিত হীরা। এদিন লাল-হলুদের সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন,” স্বপ্ন সত‍্যি হল। সব ফুটবলারেরই স্বপ্ন থাকে ইস্টবেঙ্গলে খেলার। এই আনন্দ ভাসায় প্রকাশ করতে পারছি না। মুখিয়ে রয়েছি লাল-হলুদ জার্সি পড়ে মাঠে নামতে।”

এদিকে ক্লাবে থেকে যাচ্ছেন ডিফেন্ডার রাজু গায়কোয়াড় । আরও এক বছরের জন্য তাঁর সঙ্গে চুক্তি নবীকরণ হল লাল-হলুদের। ইস্টবেঙ্গলে সই করে রাজু বলেন,” আমি খুব ভালোবাসি রবি ফাউলারের সঙ্গে কাজ করতে। গত মরশুমে অনেক কিছু শিখেছি। এই মরশুমে আমি আমার সেরা প‍ারফরম‍্যান্স দিতে তৈরি।”

লাল-হলুদে যোগ দিয়ে জয়নার লরেন্সো বলেন,” লাল-হলুদ জার্সি পড়তে মুখিয়ে আছি। রবি ফাউলারের কোচিং এ খেলতে মুখিয়ে। আমি আমার সেরা পারফরম্যান্স দিতে মরিয়া।”

আরও পড়ুন:ইনস্টাগ্রামে ‘বিরাট’ ফলোয়ার্স স্পর্শ করলেন কোহলি

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...