Thursday, June 25, 2026

সোমবার থেকে মেট্রো ফিরছে আগের নিয়মে, বাড়ছে সময় ও রেকের সংখ্যা

Date:

Share post:

সোমবার থেকে মেট্রো ফিরছে আগের নিয়মে।বাড়ছে আরও মেট্রোর রেকের সংখ্যা।আগামী শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯টায়।দুই প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯টায়। সোমবার থেকে আরও মেট্রোর রেক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। সোম থেকে শুক্রবার ২৪০টি থেকে মেট্রোর রেক বেড়ে হচ্ছে ২৪৬।প্রতি ৫ মিনিট অন্তর চলবে মেট্রো।এবার থেকে শনি-রবিবার চলবে শুধুমাত্র মেট্রোর স্টাফ স্পেশাল।

আরও পড়ুন – বিশ্বভারতী এলাকা থেকে বিক্ষোভ সরিয়ে নিতে হবে, নির্দেশ হাইকোর্টের

এর আগে করোনার বিধিনিষেধ একটু কমতেই, মেট্রোরেলের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো রেল কর্তৃপক্ষ। শেষ মেট্রো ছাড়ত রাত ৯ টায়। নিউ গড়িয়া ও দমদম মেট্রো স্টেশন থেকে ওই সময় দিনের শেষ ট্রেনটি ছাড়ছিল। অন্যদিকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়ত রাত ৮ টা ৪৮ মিনিটে।
এছাড়া সময় বেড়ে যাওয়ার জন্য বেড়েছিল মেট্রোরেলের সংখ্যাও। এতদিন ২৪০ টি মেট্রো চলাচল করত।সেই সংখ্যাই বেড়ে হচ্ছে ২৪৬। টোকেন পরিষেবা এখনও চালু না হওয়ায় মেট্রোতে উঠতে যাত্রীদের স্মার্ট কার্ডই ব্যবহার করতে হবে বলে মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে।

 

advt 19

 

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...