Friday, June 26, 2026

এখনই হচ্ছে না নুসরত-নিখিলের বিচ্ছেদ, কারণ কী?

Date:

Share post:

পিছোল নুসরত জাহান (Nusrat Jahan) আর নিখিল জৈনের (Nikhil Jain) বিচ্ছেদ মামলার শুনানি। যদিও নুসরত জানিয়ে ছিলেন তিনি বিয়ে করেননি। নিখিলের সঙ্গে লিভ-ইন রিলেশনশিপে ছিলেন তাই বিচ্ছেদের প্রশ্ন আসে না। পাল্টা নিখিল জবাব দিয়েছিলেন, ‘আদালতে দেখা হবে।

গতবছরের শেষ থেকে নুসরত-নিখিলের সম্পর্কের অবনতি শুরু। এর মতোই সামনে আসে সন্তানসম্ভবা অভিনেত্রী। নিখিল জানিয়ে দেন সন্তানের পিতা তিনি নন। এত টানাপোড়েনের মধ্যে সদ্যই পুত্রসন্তানের মা হয়েছেন নুসরত।

এর মধ্যে নুসরতকে বিচ্ছেদের নোটিস পাঠান নিখিল জৈন। রেজিস্ট্রি বিয়ে (Registry Marriage) না হওয়ায়, অ্যানালমেন্টের মাধ্যমে নুসরতের থেকে আলাদা হতে চেয়েছেন তিনি। শুক্রবার, এই মামলার শুনানিতে হাজির ছিলেন দু’পক্ষের আইনজীবী। আলিপুর জেলা দায়রা আদালতের  বিচারক এই মামলায় আরও সওয়াল জবাবের প্রয়োজন রয়েছে বলে জানান। ফলে মামলার পরবর্তী শুনানি ৩ ও ৪ অক্টোবর। এখন সেদিনও মামলার নিষ্পত্তি হয় কি না সেটাই দেখার।

আরও পড়ুন- পরাজয় মানতে না পেরেই এজেন্সি দিয়ে কন্ঠরোধের চেষ্টা মোদি সরকারের, দাবি তৃণমূল সাংসদের

advt 19

 

Related articles

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...