Friday, April 3, 2026

আগামিকাল থেকেই ফের চালু হতে চলেছে ঢাকা-কলকাতা বিমান পরিষেবা

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে আগামিকাল অর্থ্যাৎ রবিবার থেকেই ঢাকা –কলকাতা উড়ান পরিষেবা চালু হয়ে যাচ্ছে। ভারত ও বাংলাদেশের মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় বাংলাদেশি উড়ান সংস্থা বিমান এবং ইউএস-বাংলা আগামিকাল থেকে ভারত – বাংলাদেশ বিমান পরিষেবা চালু করছে। এর আগে কয়েক দফা উদ্যোগ নেওয়া হলেও করোনা পরিস্থিতির বাড়বাড়ন্তের দরুন প্রায় চারমাস বন্ধ ছিল দুই দেশের মধ্যে বিমান পরিষেবা।

আরও পড়ুন:পঞ্জশির দখলের দাবিতে উৎসব, রাতভর গুলিবৃষ্টি,নিহত শিশু-সহ বহু আফগান

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (Biman Bangladesh airlines) ভারতে ফ্লাইট (flight) পরিচালনার জন্য নতুন সূচি ঘোষণা করেছে। এছাড়াও আগামি  ৭ সেপ্টেম্বর থেকে ঢাকা-কলকাতা (Kolkata) রুটে সপ্তাহে দু’দিন (মঙ্গল ও বৃহস্পতিবার) ফ্লাইট পরিচালনা করবে বিমান। পাশাপাশি ৮ সেপ্টেম্বর থেকে ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে দু’দিন (রবি ও বুধবার) ফ্লাইট পরিচালনা করা হবে।

বিমান সুত্র আরও জানাযনো হয়েছে , ঢাকা থেকে কলকাতা রুটে কানাডার ডি হ্যাভিল্যান্ডের তৈরি করা অত্যাধুনিক ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ ব্যবহার করা হবে। নতুন এই উড়োজাহাজগুলোতে রয়েছে হেপা ফিল্টার প্রযুক্তি যা মাত্র চার মিনিটেই এয়ারক্রাফটের ভেতরের বাতাসকে ব্যাকটেরিয়া, ভাইরাস-সহ অন্যান্য জীবাণু থেকে মুক্ত করবে। পাশাপ্সহি দুই আসনের মধ্যবর্তী স্থানে পর্যাপ্ত জায়গা, এলইডি লাইটিং এবং প্রশস্ত জানালা থাকায় ভ্রমণ আরও আরামদায়ক ও আনন্দময় হবে বলে জানিয়েছেন বিমান কর্তৃপক্ষ।

advt 19

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...