Saturday, June 27, 2026

ব্যাডমিন্টন সিঙ্গলসে সোনার পদক জয় কৃষ্ণ নগরের

Date:

Share post:

চলতি টোকিও প্যারালিম্পিক্সে (tokyo paralympics) একের পর এক পদক জয় ভারতের। প‍্যারালিম্পিক্সের শেষ দিনেও বাজিমাত ভারতীয় ক্রীড়াবিদের। রবিবার সকালে দ্বিতীয় পদক পেল ভারত। প‍্যারালিম্পিক্সে পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলসে সোনার পদক জিতলেন কৃষ্ণ নগর( Krishna Nagar)। এদিন ব্যাডমিন্টন সিঙ্গলসে এসএইচ ৬ বিভাগের ফাইনালে হংকংয়ের চু মান কাইকে হারিয়ে সোনা জিতলেন কৃষ্ণা নগর। ম‍্যাচের ফলাফল ২১-১৭, ১৬-২১, ২১-১৭।

ম‍্যাচে চলে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। প্রথম সেটে দারুণ লড়াই করে জিতে নেন কৃষ্ণ। তবে দ্বিতীয় সেটে ম‍্যাচে ফিরে আসেন হংকংয়ের চু মান। তবে অন্তিম সেটে দারুণ ক‍্যামব‍্যাক করেন ভারতীয় শাটলার। দুই দিক থেকেই একটানা আক্রমণের পর শেষ অবধি জয় হাসিল করে নেন কৃষ্ণ। শেষ অবধি ২১-১৭, ১৬-২১, ২১-১৭ ফলে জিতে যান কৃষ্ণ।

আরও পড়ুন:ব‍্যাডমিন্টনে রুপো জয় সুহাস যথীরাজের, শুভেচ্ছা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...