Saturday, June 20, 2026

রাজনৈতিক লড়াইতে হেরে এবার গ্রেফতারের হুমকি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

এতদিন ত্রিপুরায় বিজেপি নেতাকর্মীরা তৃণমূলের নেতা কর্মী সমর্থকদের ওপর হামলা চালাচ্ছিলেন। এবার প্রশাসনকে কাজে লাগিয়ে তৃণমূলকে বাগে আনতে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব (Biplab Deb) নিজেই মাঠে নেমেছেন। ফেসবুকেই ত্রিপুরার তৃণমূল নেতা- কর্মী- সমর্থকদের গ্রেফতারের হুমকি দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

নিজের ফেসবুক পেজে মুখ্যমন্ত্রী কার্যত হুমকির সুরেই লিখেছেন, ‘তৃণমূলের শীর্ষ নেতৃত্ব গরু পাচারের সঙ্গে যুক্ত পশ্চিমবঙ্গে। এখানেও যারা তৃনমূলে যোগ দিয়েছেন তাদের বিরুদ্ধে অসামাজিক কাজকর্মের তথ্যপ্রমাণ রয়েছে। তাদের গ্রেপ্তার করাবো’।

গত এক মাসেরও বেশি সময়ে ত্রিপুরায় তৃণমূল শীর্ষ নেতৃত্ব যেভাবে রাজনৈতিক ঝাঁজ বাড়িয়েছেন এবং সংগঠনকে শক্তিশালী করতে একের পর এক নেতা-নেত্রী সেখানে ঘাঁটি গেড়ে পড়ে থাকছেন তাতেই সিঁদুরে মেঘ দেখছিল ত্রিপুরার বিজেপি নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সহ তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh), মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu), মলয় ঘটক (Maloy Ghatak), সাংসদ দোলা সেন (Dola Sen), সাংসদ ডঃ শান্তনু সেন (Dr. Santanu Sen) এবং তৃণমূল কংগ্রেসের ছাত্র ত্রিপুরা ঘাঁটি গেড়ে সাংগঠনিক কাজ করছেন। সুস্মিতা দেব (Susmita Deb) তিনিও ঘাঁটি গেড়েছেন আগরতলায়। প্রত্যেকদিনই কোনও না কোনও রাজনৈতিক দল থেকে নেতা-কর্মী-সমর্থক যোগ দিচ্ছেন। আর তাতেই ভয় পেয়েছে বিজেপি। ত্রিপুরার বিজেপি নেতারা এই চাপ সামলাতে পারছেন না। তাই দিল্লির বিজেপি নেতারা এবার তৃণমূলের বিরুদ্ধে আসরে নামিয়ে দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীকেই। এরপরই প্রকাশ্যে গ্রেফতারের হুমকি। তৃণমূলের বিরুদ্ধে দলের গুন্ডাদের লেলিয়ে দিয়ে তৃণমূলকে ভয় পাওয়ানো যায়নি। রেখা যায়নি। তাই এবার পুলিশ-প্রশাসনকে কাজে লাগিয়ে তৃনমূল কংগ্রেসকে দমাতে চাইছে বিজেপি। যদিও তা সম্ভব হবে না বলে আগেই বলেছে তৃনমূল। রবিবারও দিল্লি যাওয়ার আগে তৃনমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় বলেছেন, তৃনমূল কারও কাছে মাথা নত করবে না।

আরও পড়ুন- এবার ‘বেসুরো’ রায়গঞ্জের বিজেপি বিধায়ক, থাকছেন না দলীয় কর্মসূচিতে

advt 19

 

Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...