Tuesday, March 17, 2026

ধাক্কা সামলে ফের ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ১৬৬ পয়েন্ট বাড়ল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৫৮,২৯৬.৯১ (⬆️ ০.২৯%)

🔹নিফটি ১৭,৩৭৭.৮০(⬆️ ০.৩১%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখাচ্ছে শেয়ার বাজার। উন্নতির ধারা অব্যাহত রেখে ৫৮ হাজারের গণ্ডি পারিয়ে নয়া রেকর্ড গড়েছিল সেনসেক্স। সেই ধারা অব্যাহত রেখে সোমবার আরও ঊর্ধ্বমুখী হল বাজার। এদিন এক ধাক্কায় ১৬৬ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ৫৪ পয়েন্ট।

সোমবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় করোনা পরিস্থিতির মাঝে অতীতের ধাক্কা সামলে ১৬৬ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ১৬৬.৯৬ পয়েন্ট বা ০.২৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৮,২৯৬.৯১। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি ৫৪.২০ পয়েন্ট বা ০.৩১ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৭,৩৭৭.৮০।

আরও পড়ুন- ভবানীপুর উপনির্বাচন: মুখ্যমন্ত্রীকে রেকর্ড মার্জিনে জেতাতে নামছেন যে সকল তারকা প্রচারক

advt 19

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...