Saturday, April 4, 2026

কোভিডবিধি মেনে শুরু হল “বই মহোৎসব”

Date:

Share post:

কোভিডবিধি মেনে শুরু হল “বই মহোৎসব।” সংক্রমণ কিছুটা কমতেই
কলেজ স্ট্রিট কফি হাউসের তিনতলায় এই “বই মহোৎসব”-এর আয়োজন করেছে পশ্চিমবঙ্গ প্রকাশক সভা ও দীপ প্রকাশন।
এপার বাংলা, ওপার বাংলা মিলিয়ে কমবেশি ২৫০০ বইয়ের সম্ভার। উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক কুণাল ঘোষ । তিনি বলেন, আমরা যারা মূলত পাঠকপাঠিকা, আসুন প্রিয়জনদের বাংলা বই উপহার দেওয়াটা অভ্যেসে পরিণত করি।

সাতদিন চলবে এই “বই মহোৎসব”। যে কোনও বই কিনলেই মিলছে ৫০% ছাড়। সঙ্গে ৫০০ টাকার বেশি বই কিনলে কফি হাউসে কফি খাওয়ার কুপন। প্রত্যেকদিন দুপুর 12 টা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত বই কেনার সুযোগ পাবেন পাঠক-পাঠিকারা।

 

advt 19

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...